
বেলাল হোসাইন, রামগড় (খাগড়াছড়ি)
বেলাল হোসাইন, রামগড় (খাগড়াছড়ি)
সকল লেখা

তৈছালা খাল: ধারদেনা করে চাষাবাদ, জলে ভেসে যায় কৃষকের স্বপ্ন
ধানের চারা রোপণের সময় স্বপ্ন ছিল ফসল ঘরে তুলবেন। সেই ফসল বিক্রি করে চলবে সংসার, শোধ হবে ধারদেনা। কিন্তু বৃষ্টির পানিতে এখন তলিয়ে আছে তাঁদের ধানখেত। ফসল ঘরে তুলতে পারবেন কি না, সেই দুশ্চিন্তায় দিন কাটছে রামগড়ের কৃষকদের। গত সপ্তাহের টানা বৃষ্টির পর প্রায় এক সপ্তাহ ধরে রামগড় পৌরসভার বিভিন্ন এলাকার শত

স্থায়ী এক চিকিৎসকেই চলছে রামগড় স্বাস্থ্য কমপ্লেক্স
কাগজে-কলমে ২০১৩ সালে ৫০ শয্যায় রূপান্তর করা হয় খাগড়াছড়ির রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। এরপর দীর্ঘদিন কেটে গেলেও নিয়োগ দেওয়া হয়নি পর্যাপ্ত জনবল। ১৩ চিকিৎসকের পদ থাকলেও হাসপাতালটিতে কর্মরত আছেন ডেপুটেশনে আসা এক চিকিৎসকসহ দুজন।

রামগড় চা বাগানে ব্যাপক অনিয়ম ও অবাধে গাছ পাচারের অভিযোগ
দীর্ঘদিন ধরে রামগড় চা বাগানে ব্যাপক অনিয়ম ও দুর্নীতি হচ্ছে। প্রতি বছর ঘর বাড়ি মেরামত করে দেওয়ার নির্দেশনা থাকলেও বেশ কয়েক বছর মেরামত করা হচ্ছে না। চিকিৎসা ব্যবস্থা এবং যোগাযোগে ব্যবস্থায় চরম অবহেলা দেখা দিয়েছে। প্রতিনিয়ত রেশনে চাল ও লাল আটার পরিমাণ কম দিচ্ছে এবং যা দিচ্ছে তা খুবই নিম্ন মানের। তা ছাড়

অস্তিত্বসংকটে রামগড়ের পর্যটনকেন্দ্রগুলো, প্রতিশ্রুতি প্রশাসন ও জনপ্রতিনিধিদের
প্রাকৃতিক সৌন্দর্যের রাণী বলা হয় খাগড়াছড়িকে। সৌন্দর্যের জন্য পুরো দেশ জুড়ে সুখ্যাতি রয়েছে খাগড়াছড়ির। খাগড়াছড়ির অন্যতম পর্যটনমুখর এলাকা রামগড়। অপরূপ খাগড়াছড়ির পার্বত্য সৌন্দর্য যেন তার পূর্ণ রূপ পেয়েছে এই রামগড়ে এসে। কিন্তু প্রশাসনের হস্তক্ষেপ এবং পর্যটকদের জন্য সুব্যবস্থা না থাকায় মুখ থুবড়ে পড়েছে এই

দুই দশকেও হয়নি সংযোগ সড়ক, অকেজো কালভার্ট
খাগড়াছড়ির রামগড়ের সুকেন্দ্র ছড়ায় কালভার্ট নির্মাণের ২০ বছর পরেও সংযোগ সড়ক নির্মিত হয়নি। কালভার্টের সংযোগস্থলে মাটি ভরাট না করায় অকেজো হয়ে পড়েছে এটি। এতে ভোগান্তিতে পড়েছে ৪টি গ্রামের প্রায় ২০০ পরিবার। দারুণভাবে ব্যাহত হচ্ছে তাদের দৈনন্দিন কাজকর্ম।

বিদ্যালয়ে শিক্ষার্থীর সংকট
খাগড়াছড়ির রামগড়ে করোনার পর সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষার্থীর সংকট দেখা দিয়েছে। নানা উদ্যোগ নিলেও বিদ্যালয়গুলোতে ভর্তির হার বাড়ছে না। এর জন্য করোনায় দীর্ঘদিন বিদ্যালয় বন্ধ থাকার পাশাপাশি অভিভাবকদের মাদ্রাসা ও কিন্ডারগার্টেনে সন্তানকে ভর্তির আগ্রহকে দায়ী করছেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা।

হিমাগার নেই, নষ্ট হচ্ছে ফলমূল
নানা ধরনের ফলমূল ও মৌসুমি সবজির জন্য খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলার পরিচিতি দেশজুড়ে। কিন্তু রামগড়ে হিমাগার না থাকায় প্রতি বছর নষ্ট হচ্ছে লাখ লাখ টাকার মৌসুমি ফল ও সবজি।

রামগড়ে অনাগ্রহ পর্যটকদের
প্রাকৃতিক সৌন্দর্যের রানি বলা হয় খাগড়াছড়িকে। পর্যটনমুখর এলাকা হিসেবেও দেশজুড়ে সুখ্যাতি রয়েছে এ জেলার। আর এই খাগড়াছড়ির অন্যতম পর্যটনমুখর এলাকা রামগড়। খাগড়াছড়ির অপরূপ পার্বত্য সৌন্দর্য যেন তার পূর্ণ রূপ পেয়েছে এই রামগড়ে এসে।

৭০০ ছাত্রের শিক্ষক ৯ জন
খাগড়াছড়ির রামগড় সরকারি উচ্চবিদ্যালয়ের সাত শতাধিক ছাত্রের জন্য ৯ জন শিক্ষক রয়েছেন। এই অল্পসংখ্যক শিক্ষক পাঠদানে বেগ পোহাচ্ছেন। দিতে পারছেন না মানসম্পন্ন শিক্ষাসেবা। এতে শিক্ষার্থীদের পরীক্ষার ফলও সন্তোষজনক হচ্ছে না। এ নিয়ে অভিভাবকদের মধ্যে অসন্তোষ বিরাজ করছে। বাধ্য হয়ে কেউ কেউ বিদ্যালয় পরিবর্তন করে স

১৭ করাতকলের ১৩টিই অবৈধ
খাগড়াছড়ির রামগড়ে ১৭টি করাতকলের মধ্যে ১৩টিই চলছে অবৈধভাবে। যেখানে নির্বিচারে উজাড় হচ্ছে বনের গাছ। অগোচরে এসব গাছ কেটে রাখা হয় করাতকলে। রাতে কিংবা দিনে নিয়ন্ত্রণহীনভাবে চলছে কাঠ চেরাই। অনুমোদনহীন এসব করাতকল রয়েছে রাস্তার পাশে, নদীর সীমানা ঘেঁষে এবং সীমান্তবর্তী এলাকায়।

রামগড়ে অবাধে পাহাড় ধ্বংস
খাগড়াছড়ির রামগড়ে পাহাড় কেটে মাটি বিক্রির রমরমা বাণিজ্য চলছে। নানাভাবে পাহাড়, বনাঞ্চল, ফসলি মাঠের জমির মাটি বিক্রি করা হচ্ছে। আইনি বাধা এড়াতে রাতের আঁধারে পাহাড় কাটা হচ্ছে।

বাণিজ্য ও পর্যটনের হাতছানি
খাগড়াছড়ির রামগড়ে আশা জাগাচ্ছে সীমান্তের ফেনী নদীর ওপর নির্মিত ‘বাংলাদেশ-ভারত মৈত্রী সেতু ১’। এই মৈত্রী সেতুকে ঘিরে এলাকার আর্থ-সামাজিকভাবে অগ্রগতির সম্ভাবনা তৈরি হয়েছে। রামগড় স্থলবন্দর চালু হলে দুই দেশের বাণিজ্য পরিধি আরও বৃদ্ধি পাবে।

এখনো গাছে ঝুলছে তার
খাগড়াছড়ির রামগড় পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বল্টুরামটিলা এলাকায় এখনো বিদ্যুৎ সরবরাহের জন্য খুঁটির পরিবর্তে ব্যবহার করা হচ্ছে জীবন্ত গাছ। প্রায় ২০ বছর ধরে এভাবেই জীবন্ত গাছকে বিদ্যুতের খুঁটি হিসেবে ব্যবহার করা হচ্ছে।

অটোরিকশার চাপে বিপত্তিতে রামগড়ের রিকশাচালকেরা
খাগড়াছড়ির রামগড়ে খেয়ে না খেয়ে দিন কাটছে রিকশা চালকদের। ব্যাটারি চালিত অটোরিকশার (টমটম) সহজলভ্যতায় বিলুপ্তির পথে পরিবেশবান্ধব প্যাডেল চালিত রিকশা। দ্রুত যাতায়াতের জন্য মানুষ অটোরিকশার ওঠায় রিকশা চালকদের আয় কমে গেছে। এতে পরিবার নিয়ে মানবেতর জীবন যাপন করতে হচ্ছে চালকদের।

মুক্তিযুদ্ধ করে স্বীকৃতি না পাওয়া ভগিরাম আজ ভিক্ষুক
ভগিরাম মালী। মহান মুক্তিযুদ্ধে ছিলেন মুক্তিযোদ্ধাদের সহযোগী। যুদ্ধের সময় ভারতের হরিনা ট্রেনিং সেন্টার হাসপাতালে আহত মুক্তিযোদ্ধাদের সুস্থ করার জন্য প্রাণপণ চেষ্টা করতেন তিনি। জাতির ক্রান্তিলগ্নের এই লড়াকু সৈনিক জীবিকা নির্বাহে ভিক্ষা কে পেশা হিসেবে বেছে নিয়েছেন।

পৌরসভার বেতন বন্ধ ৩ বছর
খাগড়াছড়ির রামগড় পৌরসভায় কর্মকর্তা-কর্মচারীদের বকেয়া বেতন ২ কোটি ৯০ লাখ টাকা। গত ৩৯ মাস ধরে তাঁদের বেতন-ভাতা দেওয়া হচ্ছে না। বেতন না পেয়ে মানবেতর জীবনযাপন
