
বেনাপোল (যশোর) প্রতিনিধি
বেনাপোল (যশোর) প্রতিনিধি
সকল লেখা

কাস্টমস কর্মকর্তাকে পেটানোর অভিযোগ যুগ্ম কমিশনারের বিরুদ্ধে
বেনাপোল স্থলবন্দরের ৪১ নম্বর শেডে পণ্য আনলোডের সময় কাস্টমসের আইআরএম শাখার সহকারী রাজস্ব কর্মকর্তা (এআরও) আরমানকে লাথি মারার অভিযোগ উঠেছে একই দপ্তরের যুগ্ম কমিশনার শরফুদ্দিন মিয়ার বিরুদ্ধে। দায়িত্বে অবহেলার অভিযোগে ক্ষুব্ধ হয়ে জনসমক্ষে ওই কর্মকর্তাকে লাথি মারা হয় বলে অভিযোগ।

ভারতে পাচারকালে সাড়ে ৭ কোটি টাকার সোনার বারসহ আটক ১
যশোরের শার্শা সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় ৩ কেজি ৪৩৮ গ্রাম ওজনের ২৬টি সোনার বারসহ রিপন হোসেন (২৫) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা এসব সোনার আনুমানিক বাজারমূল্য ৭ কোটি ৬৭ লাখ ৫৫ হাজার ৬৯০ টাকা। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় শার্শা উপজেলার রুদ্রপুর সীমান্ত এলাকায় অভিযান

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, ১০৩ অনাপত্তি সনদ বাতিল
মৎস্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক ড. মো. খালেদ কনকের স্বাক্ষরিত এক চিঠিতে ২২ সেপ্টেম্বর ১০৩টি অনাপত্তি সনদ বাতিল করা হয়। এর পর থেকেই ভারত থেকে ইলিশ আমদানির প্রক্রিয়া বন্ধ রয়েছে। তবে হঠাৎ ইলিশ আমদানি বন্ধের নির্দিষ্ট কারণ মৎস্য অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়নি।

বেনাপোলে অজ্ঞাতনামা নারীর মরদেহ উদ্ধার
যশোরের বেনাপোল পৌর গেটের উত্তরের একটি খোলা মাঠ থেকে ৫০ বছর বয়সী অজ্ঞাতনামা এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বিকেলে মরদেহ উদ্ধারের পর আইনি প্রক্রিয়া শেষে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় দাফন করা হয়। হাতের ছাপ নিয়ে পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

ভারতে কারাভোগ শেষে দেশে ফিরল শিশুসহ ১৮ বাংলাদেশি
ভারতে বিভিন্ন সময় পাচারের শিকার ১৮ জন বাংলাদেশি নারী-পুরুষ ও শিশুকে বিভিন্ন মেয়াদে সাজাভোগ শেষে দেশে ফেরত আনা হয়েছে। তারা খুলনা, সাতক্ষীরা, গাইবান্ধা, নরসিংদী, বরিশাল, যশোর, গোপালগঞ্জ, নারায়ণগঞ্জ, ঠাকুরগাঁও ও দিনাজপুর জেলার বাসিন্দা।

ভারতে পাচারের শিকার ৪৭ বাংলাদেশি দেশে ফিরলেন
দেশের বিভিন্ন সীমান্তপথ দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের পর এসব বাংলাদেশি ভারতীয় পুলিশের হাতে আটক হন। পরে আইনি জটিলতার কারণে তাদের তামিলনাড়ুর বিভিন্ন হোমে রাখা হয়। সেখানে কেউ নয় মাস, আবার কেউ দুই বছর পর্যন্ত অবস্থান করেন। পরবর্তী সময়ে বাংলাদেশ ও ভারত সরকারের দেওয়া বিশেষ ট্রাভেল...

ভারতে কারাভোগ শেষে বেনাপোল দিয়ে ফিরলেন দুই বাংলাদেশি নারী
অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতে আটক হওয়ার পর কারাভোগ শেষে বেনাপোল সীমান্ত দিয়ে দেশে ফিরেছেন নড়াইলের দুই নারী। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেলে ভারতের হরিদাসপুর সীমান্ত দিয়ে বিএসএফ ও ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাঁদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।

ভারতে পাচার শিশুসহ ৯ বাংলাদেশিকে ট্রাভেল পারমিটে ফেরত
ভারতে পাচার হওয়া ৯ বাংলাদেশি বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে দেশে ফিরেছেন। এর মধ্যে চারজন পুরুষ, তিন নারী ও দুই শিশু রয়েছে। তাঁদের বেসরকারি সংস্থা জাস্টিস অ্যান্ড কেয়ার এবং রাইটস যশোরের প্রতিনিধিদের কাছে হস্তান্তর করা হয়েছে।

দুই শিশুকে হত্যার পর বাবার আত্মহত্যা, পরিকল্পনা ছিল অন্য দুই সন্তানকেও হত্যার
যশোরের শার্শায় কামাল হোসেন নামের এক ভ্যানচালক ও তাঁর দুই শিশুসন্তানের মরদেহ উদ্ধার করা হয়েছে। শিশু দুটিকে হত্যার পর কামাল হোসেন আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

বেনাপোল কাস্টমসে রাজস্ব ঘাটতি ৪ হাজার ৭৩১ কোটি টাকার
যশোরের বেনাপোল স্থলবন্দরের কাস্টমস হাউসে ২০২৫-২৬ অর্থবছরে রাজস্ব আহরণে উল্লেখযোগ্য পতন ঘটেছে। গত অর্থবছরের তুলনায় ৪ হাজার ৭৩১ কোটি টাকা কম রাজস্ব আদায় হয়েছে। কাস্টমসের হিসাব অনুযায়ী, অর্থবছর শেষে ১১ হাজার ২৯০ কোটি টাকার সংশোধিত লক্ষ্যমাত্রার বিপরীতে আদায় হয়েছে মাত্র ৬ হাজার ৫৫৯ কোটি টাকা।

পরিচয় জেনেও বিএসএফের পুশ ইন, সন্তানসহ সেই ভারতীয় নারী পুলিশ হেফাজতে
ভারতীয় সেই নারী রেশমা ও তাঁর সন্তানকে অনুপ্রবেশ আইনে মামলা দিয়ে পুলিশে সোপর্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল শুক্রবার দিবাগত রাতে বিজিবি সদস্যরা তাদের পুলিশে সোপর্দ করে বলে নিশ্চিত করেছেন বেনাপোল পোর্ট থানা-পুলিশ...

ভারতীয় নাগরিককে ‘বাংলাদেশি’ পরিচয়ে পুশ ইনের অভিযোগ, শিশুসন্তান নিয়ে দেশে ফেরার অপেক্ষা
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক বাংলাদেশে পুশ ইন প্রক্রিয়া নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। অভিযোগ উঠেছে, শুধু ভারতে অবস্থানরত বাংলাদেশি নাগরিকই নয়, ভারতীয় নাগরিকদেরও বাংলাদেশি পরিচয় দিয়ে জোরপূর্বক সীমান্ত পার করে বাংলাদেশে পাঠানো হচ্ছে। গতকাল শুক্রবার দুপুরে বেনাপোল সীমান্ত এলাকায়...

যশোরে ২ কোটি টাকার সোনার বারসহ যুবক আটক
যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালী এলাকায় অভিযান চালিয়ে প্রায় ২ কোটি টাকা মূল্যের সোনার বারসহ এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (২৬ জুন) ভোর সাড়ে ৪টার দিকে যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) অধীন বেনাপোল বিওপির একটি আভিযানিক দল যশোর-বেনাপোল মহাসড়কের গদখালী বাজার এলাকায় এই অভিযান পর

বেনাপোল বন্দরে কাগজপত্রবিহীন পণ্যবাহী ভারতীয় ট্রাক জব্দ
যশোরের বেনাপোল স্থলবন্দরে কাগজপত্রবিহীন পণ্যবাহী একটি ভারতীয় ট্রাক জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (কাস্টমস)। গতকাল বৃহস্পতিবার (২৫ জুন) রাত ৯টার দিকে বন্দরের ৩১ নম্বর শেড থেকে ট্রাকটি জব্দ করা হয়। স্থলবন্দর কর্তৃপক্ষের তথ্যের ভিত্তিতে কাস্টমস কর্মকর্তারা অভিযান পরিচালনা করেন।

শার্শা সীমান্তে বজ্রপাতে বিজিবি সদস্য আহত
যশোরের শার্শা সীমান্তে দায়িত্ব পালনকালে বজ্রপাতে শফিউল আলম নামে এক বিজিবি সদস্য গুরুতর আহত হয়েছেন। সহকর্মীরা তাকে দ্রুত উদ্ধার করে প্রথমে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) পাঠান।

বেনাপোল বন্দরে পণ্য পাচার ও শুল্ক ফাঁকি: এক সপ্তাহেও গ্রেপ্তার নেই
বেনাপোল স্থলবন্দরের শেড থেকে আমদানি পণ্য পাচার ও শুল্ক ফাঁকির অভিযোগে আরও দুটি মামলা করেছে কাস্টমস। নতুন দুই মামলায় ২৪ জন এবং এক সপ্তাহে তিন মামলায় মোট ৪৩ জনকে আসামি করা হয়েছে। প্রায় সাত কোটি টাকার পণ্য পাচার ও তিন কোটি টাকার রাজস্ব ফাঁকির অভিযোগে এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি।
