
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
সকল লেখা

ইউনিয়ন পরিষদে বসেন না সরকারি কর্মকর্তারা, ভোগান্তিতে সেবাগ্রহীতারা
পটুয়াখালীর বাউফল উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদে সরকারি কর্মকর্তাদের জন্য নির্ধারিত কক্ষ থাকলেও তাঁদের নিয়মিত উপস্থিতি নেই। ফলে ইউনিয়ন পর্যায়ে সেবা পাওয়ার সুযোগ থাকলেও তা থেকে বঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষ। প্রয়োজনীয় সেবা নিতে অতিরিক্ত সময় ও অর্থ ব্যয় করে তাঁদের যেতে হচ্ছে উপজেলা সদরে...

শিক্ষার্থীদের দিয়ে মিড-ডে মিলের ডিম সেদ্ধ, গরম পানিতে দগ্ধ চতুর্থ শ্রেণির ছাত্র
পটুয়াখালীর বাউফলে প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের ডিম সেদ্ধ করার গরম পানিতে দগ্ধ হয়েছে মাহফুজুর রহমান নামের চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থী। তাকে গুরুতর আহত অবস্থায় বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গতকাল রোববার দুপুরে উপজেলার মধ্য দাসপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই দুর্ঘটনা ঘটে

‘জ্যাতা নমো পুড়মু’—চেয়ারম্যান প্রার্থীকে হুমকির পর যুবদল নেতা গ্রেপ্তার
‘আমি একটা জ্যাতা নমো পুড়মু, আপনাকে বাইছা নিছি’—এমন বক্তব্য দিয়ে পটুয়াখালীর বাউফল সদর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী গোবিন্দ চন্দ্র মণ্ডলকে মোবাইল ফোনে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে ফরিদ গাজীর বিরুদ্ধে। তিনি সদর ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক।

বাউফলে তেঁতুলিয়া নদীতে টেকসই বেড়িবাঁধ ও সেতু নির্মাণের দাবি
তেঁতুলিয়া নদীর ভাঙন এবং জোয়ারের পানি থেকে বসতভিটা ও ফসলি জমি রক্ষায় টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে পটুয়াখালীর বাউফলে প্রায় চার কিলোমিটার এলাকাজুড়ে মানববন্ধন করেছেন নদীতীরবর্তী বাসিন্দারা। একই সঙ্গে ভোলা জেলার ভেলুমিয়া ও পটুয়াখালীর ধূলিয়ার মধ্যে সংযোগ স্থাপনে তেঁতুলিয়া নদীর ওপর সেতু...

বাউফলে যুবদল নেতাকে কুপিয়ে জখম
পটুয়াখালীর বাউফলে রমিজ মৃধা (৩৮) নামে এক যুবদল নেতাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় প্রাথমিক চিকিৎসা শেষে তাঁকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

চরের ঘাস খেয়ে ২৫ মহিষ অসুস্থ, মারা গেছে ৩টি
পটুয়াখালীর বাউফলে চরের ঘাস খেয়ে বিষক্রিয়ায় তিনটি মহিষ মারা যাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অন্তত ২৫টি মহিষ অসুস্থ হয়েছে। গুরুতর অসুস্থ কয়েকটি মহিষের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন মালিকেরা।

ঋণ দেওয়ার নামে গ্রহকের সঞ্চয়-বিমার টাকা নিয়ে উধাও কথিত এনজিও
পটুয়াখালীর বাউফলে ঋণ দেওয়ার কথা বলে স্থানীয়দের কাছ থেকে সঞ্চয় ও বিমার নামে টাকা নেওয়ার পর ‘সমাজ কল্যাণ উন্নয়ন সংস্থা’ নামের একটি কথিত এনজিও অফিস ছেড়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।

বাউফলে বিদ্যালয়ের নির্মাণাধীন সীমানা প্রাচীর ভাঙার অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে
পটুয়াখালীর বাউফল উপজেলার কালাইয়া বন্দরে হায়াতুন্নেচ্ছা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের নিজস্ব জমিতে নির্মাণাধীন সীমানা প্রাচীর ভেঙে ফেলার অভিযোগ উঠেছে এক যুবদল নেতার বিরুদ্ধে। এ ঘটনায় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। অভিযোগ রয়েছে, উপজেলা যুবদলের সভাপতি...

পরকীয়ার অভিযোগ ঘিরে বাউফলে জামায়াত নেতাকে মারধর
পটুয়াখালীর বাউফল উপজেলার এক গৃহবধূকে ঘিরে ওঠা পরকীয়ার অভিযোগকে কেন্দ্র করে ইউনিয়ন জামায়াতের এক নেতাকে মারধরের ঘটনা ঘটেছে। আহত ফারুক হোসেন প্যাদা দাসপাড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি। বুধবার (২৯ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে দাসপাড়া ইউনিয়নের একটি এলাকায় এ ঘটনা ঘটে।

দ্বিতীয়বার বিয়ে করে আবার যৌতুকের মামলা, মিথ্যা অভিযোগের দায়ে স্ত্রীই কারাগারে
সম্পর্কের বিচ্ছেদের পর স্বামী আলমগীরকে জোরপূর্বক পুনরায় বিয়ে করতে বাধ্য করেন আকলিমা। পরে সেই বিয়ের কাবিননামাকে ভিত্তি করে আকলিমা পটুয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে যৌতুক ও নির্যাতনের অভিযোগে মামলা দায়ের করেন।

বাউফলে বিএনপির মিছিলে হামলার মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার
পটুয়াখালীর বাউফলে বিএনপির মিছিলে হামলার অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি দাসপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক নেতা এএনএম জাহাঙ্গীর হোসেনকে (৬০) গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বাউফলে বিএনপির বিক্ষোভ মিছিলে হামলার অভিযোগ, আহত ১০
পটুয়াখালীর বাউফল উপজেলায় বিএনপির উদ্যোগে আয়োজিত একটি মোটরসাইকেল বিক্ষোভ মিছিলে হামলার অভিযোগ উঠেছে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে। এই ঘটনায় বিএনপি ও সহযোগী সংগঠনের অন্তত ১০ নেতা-কর্মী আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে।

ফিরোজা কামাল বালিকা দাখিল মাদ্রাসা: ৫ শিক্ষার্থীর বিপরীতে শিক্ষক-কর্মচারী ১৭
পটুয়াখালীর বাউফলের একটি দাখিল মাদ্রাসায় শিক্ষার্থীর চেয়ে শিক্ষক-কর্মচারীর সংখ্যা তিন গুণেরও বেশি। প্রথম থেকে দশম শ্রেণি পর্যন্ত পাঠদানের অনুমোদন থাকলেও বর্তমানে সেখানে নিয়মিত শিক্ষার্থী মাত্র পাঁচজন। বিপরীতে শিক্ষক ও কর্মচারী রয়েছেন ১৭ জন। এমন চিত্র ঘিরে সরকারি অর্থের ব্যবহার...

বাউফল-ঢাকা রুটে বাস সংকট, ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষায় যাত্রীরা
পটুয়াখালীর বাউফল-ঢাকা রুটে কয়েকটি পরিবহন একীভূত হয়ে ‘যৌথ দশমিনা এক্সপ্রেস’ চালুর পর বাসের সংখ্যা ৭০-৮০ থেকে ৩০-৪০-এ নেমে এসেছে বলে অভিযোগ উঠেছে। যাত্রীরা দীর্ঘ অপেক্ষা, সিট সংকট ও অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ করেছেন।

বাউফলে ছাত্রদল সভাপতির বিরুদ্ধে চালককে মারধরের অভিযোগ, শোকজ
পটুয়াখালীর বাউফলে উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আল ফাহাদের বিরুদ্ধে এক বিএনপি নেতার গাড়িচালককে মারধরের অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে ওই চালককে খুঁজে পাওয়া যাচ্ছে না বলেও দাবি করেছেন সংশ্লিষ্ট বিএনপি নেতা। এ ঘটনায় ছাত্রদল সভাপতিকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে কেন্দ্রীয় ছাত্রদল।

পানি নিষ্কাশনের পাইপ নিয়ে বিরোধ, বাউফলে সংঘর্ষে প্রাণ গেল এক ব্যক্তির
পটুয়াখালীর বাউফলে পানি নিষ্কাশনের জন্য পাইপ স্থাপনকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় রবিন হালদার (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত তিনজন। ঘটনার পর চারজনকে আটক করেছে পুলিশ।
