
ফেনী ও দাগনভূঞা প্রতিনিধি
ফেনী ও দাগনভূঞা প্রতিনিধি
সকল লেখা

গণ-অভ্যুত্থান দিবসের র্যালিতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫
ফেনীর দাগনভূঞা উপজেলায় গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত শোভাযাত্রায় (র্যালি) বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক, সদস্যসচিবসহ উভয় পক্ষের অন্তত ১৫ জন নেতা-কর্মী আহত হন। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে দাগনভূঞা পৌরসভার জিরো পয়েন্ট এলাকায় এ সংঘর্ষ হয়।

ফেনীতে পূজা দেখে বাড়ি ফেরা হলো না ৩ বন্ধুর
পূজা দেখে বাড়ি ফেরার পথে ফেনীর দাগনভূঞায় মোটরসাইকেল দুর্ঘটনায় তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ সোমবার রাতে উপজেলার বেকের বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা নোয়াখালী থেকে পূজা দেখার জন্য ফেনীতে আসেন।

ফেনীতে আগুনে পুড়ে দুই ভাইয়ের মৃত্যু
ফেনীতে আগুনে পুড়ে রাহাদুল ইসলাম গোলাপ (৬) ও মাইদুল ইসলাম শাহাদাত (১৩) নামের দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে ফেনী শহরের মধ্যম বিরিঞ্চির ফকিরবাড়ি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদুল ইসলাম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন।
