
ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি
ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি
সকল লেখা

সাবেক ইউপি সদস্যের অর্ধগলিত মরদেহ উদ্ধার
বাগেরহাটের ফকিরহাটে বসতঘর থেকে শেখ মুজিবুর রহমান (৮০) নামের ইউনিয়ন পরিষদের (ইউপি) এক সাবেক সদস্যের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার দুপুর ১২টার দিকে উপজেলার সদর ইউনিয়নের পাগলা দেয়াপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

গরু নিয়ে ভ্যানে করে বাড়ি ফিরছিলেন, বাসের ধাক্কায় বাবা নিহত, ছেলেসহ আহত ২
আজ শুক্রবার সকালে জাহিদুল ইসলাম খলিল ও তাঁর ছেলে ফকিরহাটের বেতাগা পশুরহাট থেকে একটি গরু কিনে ভ্যানে করে খুলনার দিকে যাচ্ছিলেন। খাজুরা এলাকায় পৌঁছালে খুলনাগামী সোহাগ পরিবহনের একটি বাস ভ্যানটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ভ্যান থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হন জাহিদুল ইসলাম খলিল।

মাদক মামলায় ছাড়া পেয়েই শিশুকে যৌন নিপীড়নে অভিযুক্ত, থানায় মামলা
বাগেরহাটের ফকিরহাটে ১১ বছর বয়সী এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে ফকিরহাট মডেল থানায় একটি মামলা হয়েছে। ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে শুক্রবার (২২ মে) রাতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি রুজু করেন। অভিযুক্ত আসামি ফকিরহাট উপজেলার ছোটবাহিরদিয়া এলাকার মৃত জালাল শেখের ছেলে শওকত শেখ (৪১)।

মহাসড়কে বাসচাপায় প্রাণ গেল স্কুলশিক্ষার্থীর
বাগেরহাটের ফকিরহাটে মহাসড়ক পারাপারের সময় বাসচাপায় মো. সাহাদ (১১) নামের এক চতুর্থ শ্রেণির শিক্ষার্থীর নিহত হয়েছে। আজ বুধবার (১ এপ্রিল) সকালে খুলনা-ঢাকা মহাসড়কের উপজেলার বৈলতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বাগেরহাটে যাত্রীবাহী বাসের ধাক্কায় পথচারী নিহত
বাগেরহাটে রাস্তার পার হওয়ার সময় যাত্রীবাহী বাসের ধাক্কায় মো. আফসার শেখ (৭০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। খুলনা-মোংলা মহাসড়কের সদর উপজেলার চুলকাঠির সোনাডাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আফসার শেখ ঝালকাঠির সোনাডাঙ্গা এলাকার মৃত মো. রয়েজ শেখের ছেলে।

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
বাগেরহাটের ফকিরহাটে পান-সুপারি বিক্রি করে বাড়ি ফেরার পথে আজ সকালে গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক কৃষক নিহত হয়েছেন। খুলনা-ঢাকা মহাসড়কের সাধের বটতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত জমশেদ শেখ (৬২) উপজেলার মূলঘর গ্রামের মৃত ফজলুল রহমানের ছেলে।

ভ্যানগাড়িতে ট্রাকের ধাক্কায় নারী নিহত
বাগেরহাটের ফকিরহাটে ভ্যানগাড়িতে ট্রাকের ধাক্কায় সিক্ত খাতুন (২৬) নামের এক নারী নিহত হয়েছেন। আজ শনিবার সন্ধ্যায় উপজেলার বাহিরদিয়া জামরুলতলা এলাকায় বাগেরহাট-রূপসা আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক মীর এ তথ্য নিশ্চিত করেন।

ফকিরহাটে চলছে হরতাল
বাগেরহাটে চারটি সংসদীয় আসন বহাল রাখার দাবিতে সর্বদলীয় সম্মিলিত কমিটির ডাকা কর্মসূচির অংশ হিসেবে ফকিরহাট উপজেলায় ৪৮ ঘন্টা হরতাল চলছে। আজ বুধবার সকালে ফলতিতা মৎস্য আড়ৎ বন্ধ করে দিয়েছে হরতাল সমর্থনকারীরা। এছাড়াও সব দোকান-পাট বন্ধ ও মোড়ে মোড়ে সড়ক অবরোধ করছেন তারা।

ফকিরহাটে পুকুরে ভেসে উঠল ইট বাঁধা লাশ, কাঁধে ব্যাগ, পরনে বোরকা
বাগেরহাটের ফকিরহাটে শরীরে ইট বাঁধা, গলায় রশি দিয়ে ফাঁস লাগানো অবস্থায় পুকুর থেকে শারমিন (৩১) নামের এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে উপজেলার নলধা-মৌভোগ ইউনিয়নের জয়পুর এলাকায় এই ঘটনা ঘটে। শারমিন নড়াইল সদরের আলাদাদপুর এলাকার মৃত করিম মোল্লার মেয়ে।
