প্রতিনিধি কুষ্টিয়া ও ঈশ্বরদী (পাবনা)
ইরি ধান ঘরে উঠেছে মাসখানেক আগে। ধানের মজুত ফুরায়নি। এর মধ্যে দেশের অন্যতম দুই চালের মোকাম পাবনার ঈশ্বরদী ও কুষ্টিয়ায় চালের দাম বাড়তে শুরু করেছে। প্রকারভেদে এক সপ্তাহের ব্যবধানে চালের দাম ৪ থেকে ৬ টাকা পর্যন্ত বেড়েছে।