
প্রতিনিধি, রাঙ্গুনিয়া (চট্টগ্রাম)
প্রতিনিধি, রাঙ্গুনিয়া (চট্টগ্রাম)
সকল লেখা

লোকালয় থেকে ১৪ ফুট লম্বা অজগর উদ্ধার
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশ থেকে ১৪ ফুট লম্বা একটি অজগর উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার পারুয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড মধ্য পারুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশ থেকে অজগরটি উদ্ধার করা হয়। অজগরটির ওজন ১৫ কেজি বলে জানান স্থানীয়রা

সবুজ চাদরে ছেয়ে গেছে গুমাই বিল
চট্টগ্রামের রাঙ্গুনিয়ার গুমাই বিলের মাঠ এখন সবুজে সবুজে ছেয়ে গেছে। যেদিকে চোখ যায় সবুজ স্বপ্নে ভেসে ওঠে কৃষকের মন। চলতি বছরে বৃষ্টি ভালো হওয়ায় বিলের সোয়া ৩ হাজার হেক্টর জমিতে আমন চাষ হয়েছে। এতে ১৫ হাজার কৃষক ধানের বাম্পার ফলনের স্বপ্ন দেখছেন।

রাঙ্গুনিয়ায় শিক্ষকের বিরুদ্ধে শিশু বলাৎকারের অভিযোগ
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে শিশু বলাৎকারের অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার, দুপুরে উপজেলার মরিয়মনগর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পূর্ব সৈয়দবাড়ি এলাকায় এই ঘটনা ঘটে। অভিযুক্ত শিক্ষকের নাম হাফেজ মোহাম্মদ শহিদুল্লাহ্ (২৭)। ঘটনার শিকার ১২ বছর বয়সী শিশুটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতা

রাঙ্গুনিয়ার অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় অস্ত্রসহ জামাল (৩৮) নামের এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল মঙ্গলবার দিবাগত মধ্য রাতে চট্টগ্রামের অক্সিজেন এলাকার নয়ারহাট এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তাঁর বাড়ি থেকে একটি দেশীয় তৈরি এলজি, রিভলবার, ২ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। আজ বুধবার দুপুরে

রাঙ্গুনিয়ায় নলকূপ থেকে বেরোচ্ছে গ্যাস, জ্বলছে আগুন
পানি পান করতে গিয়ে যুবকেরা গ্যাসের গন্ধ পান। কৌতূহলী হয়ে একজন পানিতে দেশলাইয়ের কাঠি ধরলে মুহূর্তে আগুন ধরে যায়। খবরটি ছড়িয়ে পড়লে এলাকার শত শত মানুষ আগুন দেখতে ভিড় করেন

চাঁদাবাজি মামলার সাক্ষী দেওয়ায় ব্যবসায়ীকে মারধরের অভিযোগ
চাঁদাবাজি মামলার সাক্ষী দেওয়ায় রাঙ্গুনিয়ায় আবদুল খালেক (৩৮) নামের এক ব্যবসায়ীকে দল বেঁধে মারধরের অভিযোগ উঠেছে। লাঠিসোঁটা ও রড দিয়ে অমানবিকভাবে পেটানোর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে

দশমাইল পশুহাটে সবার নজর গয়ালে
একসময় গয়াল বন্যপ্রাণী হিসেবে বিবেচিত হতো। তখন এটি ফাঁদ পেতে বন থেকে ধরে এনে চোরাই পথে বেচাবিক্রি হতো। পরে বন বিভাগ গয়ালের ওপর থেকে বন্যপ্রাণীর পরিচিতি তুলে নিয়ে এটিকে গৃহপালিত গবাদিপশু হিসেবে ঘোষণা দেয়

পথ হারিয়ে লোকালয়ে লজ্জাবতী বানর
লজ্জাবতী বানরকে ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচারের (আইইউসিএন) ২০২০ সালের তালিকায় সংকটাপন্ন (রেড লিস্ট) প্রজাতি হিসেবে দেখানো হয়েছে

রাঙ্গুনিয়ায় পৃথক অগ্নিকাণ্ডে ৪ দোকান পুড়ে ছাই
চট্টগ্রামের রাঙ্গুনিয়ার পোমরা ও ইসলামপুর ইউনিয়নে পৃথক দুইটি অগ্নিকাণ্ডে ৪টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। খবর পেয়ে রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

চুরি করতে গিয়ে ঘুমিয়ে পড়লেন তিনি
চুরি করার উদ্দেশ্যে ভোর রাতে একটি গোডাউনে ঢোকেন এক চোর। দক্ষ হাতে চুরির মালামাল নিজের বস্তাতেও ভরে নেন সাবধানেই। তারপর কী এক খেয়ালে আয়েশ করে সেবন করে ইয়াবা। নেশায় বুঁদ হয়ে সেখানেই ঘুমিয়ে পড়েন তিনি।

মামুনুল ইস্যুতে রাঙ্গুনিয়ায় বিক্ষোভ মিছিল, সংঘর্ষে আহত ৩ যুবলীগ নেতা
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে রিসোর্টে হেফাজত নেতা মামুনুল হককে অবরুদ্ধ করার প্রতিবাদে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার কোদালা ইউনিয়নে বিক্ষোভ মিছিল হয়েছে। মিছিলটি কোদালার বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করার এক পর্যায়ে আওয়ামী লীগ–যুবলীগ নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষ শুরু হয়। এতে আওয়ামী লীগ ও যুবলীগের তিন নেতা গুরুতর
