
প্রতিনিধি, যশোর
প্রতিনিধি, যশোর
সকল লেখা

লাইসেন্স নেই, তবু চাল আমদানির অনুমোদন
যশোরে লাইসেন্স ছাড়াই চাল আমদানির অনুমোদন পেয়েছে ১৬টি প্রতিষ্ঠান। ওই প্রতিষ্ঠানগুলোকে ১৬ হাজার মেট্রিক টন চাল আমদানির অনুমোদন দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। ইতিমধ্যে কয়েকটি প্রতিষ্ঠান চাল আমদানি করতে এলসিও (লেটার অব ক্রেডিট-ঋণপত্র) খুলেছে। বিষয়টি নজরে আসায় অভিযুক্ত আমদানিকারকদের চিঠি দিয়ে সতর্ক করেছে জেল

যশোর সদরে নৌকা চান আড়াই ডজন নেতা
যশোর সদর উপজেলা চেয়ারম্যান পদে উপনির্বাচনে নৌকার মাঝি হচ্ছেন কে, তা নিশ্চিত হওয়া যাবে আজ শনিবার। সেই সঙ্গে অপেক্ষার অবসান ঘটবে অন্তত আড়াই ডজন মনোনয়ন প্রত্যাশীসহ যশোরবাসীর।

খামারিদের প্রণোদনার তালিকায় নয়ছয়
সারা দেশে খামারিদের জন্য বিভিন্ন পরিমাণে প্রণোদনা দিয়েছে সরকার। সরকারি নিয়ম ও শর্ত অনুযায়ী প্রকৃত খামারিরা এই প্রণোদনা পাওয়ার কথা থাকলেও যশোরে এই নামের তালিকা নিয়ে দুর্নীতির অভিযোগ উঠেছে

টানা দুদিন যশোরে করোনায় কারো মৃত্যু হয়নি
টানা দু’দিন যশোরে করোনা আক্রান্ত কোনো রোগীর মৃত্যু হয়নি। গত তিন মাসের মধ্যে প্রথমবারের মতো এ ঘটনা ঘটল। ফলে জেলায় মৃতের সংখ্যা ৪৬১ জনই রয়েছে। এদিকে গত বুধবার সকাল থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত জেলায় ৪৪ জনের করোনা শনাক্ত হয়েছে

চকলেট খাওয়ানোর লোভ দেখিয়ে শিশু চুরির অভিযোগ
যশোরে চকলেট খাওয়ানোর লোভ দেখিয়ে চার বছরের এক শিশু চুরির অভিযোগ উঠেছে। পুলিশের সহায়তায় শিশুটিকে তাঁর অভিভাবকদের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। নাইমুল হাসান তাসফিয়ান নামের শিশুটি শহরতলির শেখহাটি এলাকার আকিদ হোসেন শিমুলের ছেলে

যশোরে বিএনপি অফিসে সশস্ত্র হামলা, আহত অন্তত ১০
যশোর জেলা বিএনপির কার্যালয়ে হামলা চালিয়েছে সশস্ত্র সন্ত্রাসীরা। এ সময় তাঁরা অফিস কক্ষে ভাঙচুর ও উপস্থিত নেতা–কর্মীদের বেধড়ক মারধর করা হয়। এতে গুরুতর জখম হন জেলা বিএনপির সাবেক সহসভাপতি গোলাম রেজা দুলুসহ অন্তত ১০ জন নেতা-কর্মী। আজ মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে।

যশোরের ৩৫% মানুষের শরীরে করোনার অ্যান্টিবডি
যশোরে ৩৫ শতাংশ মানুষের শরীরে করোনা ভাইরাসের অ্যান্টিবডি পাওয়া গেছে। জেলার তিনটি উপজেলার ছয়টি অঞ্চলের প্রায় ৪০০ মানুষের ওপর পরিচালিত এক গবেষণায় এ তথ্য মিলেছে

যশোরে করোনা ও উপসর্গে ৭ জনের মৃত্যু, শনাক্ত ১৩৫
যশোরে গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে মারা গেছেন ৭ জন। এর মধ্যে করোনা আক্রান্ত হয়ে ৬ জন এবং উপসর্গ নিয়ে একজন মারা গেছেন। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ১৩৫ জন।

আগে টিকা বয়স্ক ও নারীদের
নারী ও বয়স্কদের অগ্রাধিকার দিয়ে আগামী শনিবার (৭ আগস্ট) থেকে পুরো যশোর জলায় শুরু হবে ইউনিয়ন পর্যায়ে টিকাদান কর্মসূচি। সে লক্ষ্যে ইতিমধ্যেই প্রস্তুতি সম্পন্ন করেছে স্বাস্থ্য বিভাগ। যা বাস্তবায়নে প্রস্তুত করা হয়েছে ২৮২টি বুথ। আর মাঠে থাকবেন ১৪ শ ১০ জন কর্মী ও স্বেচ্ছাসেবী।

যশোরে করোনায় ৭ জনের মৃত্যু, আক্রান্ত ১৫০
যশোরে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৭ জন। এ নিয়ে জেলায় করোনায় ৩৬৮ জনের মৃত্যু হলো। একই সময়ে নতুন করে আরও ১৫০ জনের করোনা শনাক্ত হয়েছে। আজ বুধবার যশোরের সিভিল সার্জনের মুখপাত্র ডা. রেহেনেওয়াজ এ তথ্য নিশ্চিত করেন।

যশোরে করোনা ও উপসর্গে ৪ জনের মৃত্যু, আক্রান্ত ১৫১
যশোরে গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে চারজন মারা গেছেন। মৃতদের মধ্যে তিনজন করোনায় আক্রান্ত ছিলেন। এ নিয়ে জেলায় করোনা আক্রান্ত হয়ে ৩৫৪ জনের মৃত্যু হলো। একই সময়ে নতুন করে আরও ১৫১ জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনা বিবেচনায় যার গড় ২১ দশমিক ৫১ শতাংশ।

কমছে করোনার নমুনা সংগ্রহ, বাড়ছে ঝুঁকি
যশোর সদর হাসপাতালে প্রায় এক মাস ধরেই নমুনা সংগ্রহে বাধ্যবাধকতা আনা হয়েছে। বাড়ানো হয়নি রেজিস্ট্রেশন কিংবা সংগ্রহের সময়সীমাও। এতে ক্রমেই কমছে নমুনা সংগ্রহের সংখ্যা। বিশেষজ্ঞরা এটিকে সংক্রমণের জন্য উচ্চ ঝুঁকিপূর্ণ মনে করছেন

ববিতার শতবর্ষী চাচা আর নেই
আবুল খায়ের বিজয়নগর গ্রামের মৃত মুজিদ বিশ্বাসের মেঝ ছেলে। বিশিষ্ট এ আইনজীবী বাবু বিশ্বাস বাংলা চলচিত্রের তিন প্রখ্যাত অভিনেত্রী সুচন্দা, ববিতা ও চম্পার আপন চাচা।

যশোরে করোনা ও উপসর্গে ৮ জনের মৃত্যু, শনাক্ত ১৩৬
যশোরে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ৬ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া উপসর্গ নিয়ে যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন আরও দুজন। এ নিয়ে জেলায় করোনায় মোট মারা গেছেন ৩১১ জন। একই সময়ে নতুন করে আরও ১৩৬ জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনা বিবেচনায় সংক্রমণের হার ৩১ দশমিক ৩৪ শতাংশ।

সকালে স্বাভাবিক, দুপুরের পর কঠোর অবস্থানে যশোর জেলা প্রশাসন
ঈদের পর লকডাউনের প্রথম দিন সকালে যশোরের রাস্তাঘাটে তুলনামূলকভাবে সবকিছু স্বাভাবিক ছিল। কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা পাল্টে যায়। রাস্তার মোড়ে মোড়ে সেনা, বিজিবি, র্যাব ও পুলিশি টহল আবারও কঠোর অবস্থান নেয়। ভ্রাম্যমাণ আদালতও পরিচালনা করা হচ্ছে।

যশোরে ১৭ জনের থেকে ২১ হাজার টাকা জরিমানা আদায়
যশোরে স্বাস্থ্যবিধি না মানায় ১৭ জনের কাছ থেকে ২১ হাজার ৩০০ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। জানা যায়, করোনা সংক্রমণ রোধে সারা দেশের ন্যায় যশোরেও লকডাউন চলছে। লকডাউন কার্যকর করতে প্রতিনিয়ত অভিযান পরিচালনা করা হচ্ছে
