
প্রতিনিধি, তিতাস (কুমিল্লা)
প্রতিনিধি, তিতাস (কুমিল্লা)
সকল লেখা

তিতাসে মাছের আক্রমণে ধসে পড়েছে গ্রামীণ সড়ক
গ্রামের ভেতর দিয়ে পাকা সড়ক। বেশ ছিমছাম। কিন্তু কিছু দূর যেতেই রাস্তাটি অনিচ্ছা সত্ত্বেও সরু হয়ে গেছে। সরু হতে সে বাধ্য হয়েছে। কারণ, রাস্তার পাশে থাকা জলাশয়ে থাকা মাছ রাস্তাটির একটি পাশ খেয়ে ফেলেছে।

তিতাসে বাগানবাড়ি ভাড়া করে মধুচাষ
কুমিল্লার তিতাস উপজেলার শম্ভুপুর গ্রামে ফসলি জমির পাশে বাগান বাড়ি ভাড়া নিয়ে মৌ বক্স স্থাপন করে মধুর চাষ করছেন টাঙ্গাইলের বাসিন্দা হাফিজুর (৪২)। উপজেলার একই গ্রামের ইসলাম মিয়ার পনেরো শতকের একটি আম বাগান তিন মাসের জন্য চার হাজার টাকায় ভাড়া নিয়ে তিন শত মৌ বক্স স্থাপন করে মধুর চাষ করছেন হাফিজুর।

লঞ্চের ছাদে ডিজে পার্টি করতে গিয়ে নিহত ১, আহত ৬
তিতাসে লঞ্চের ছাদে ডিজে নাচ করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ৬ কিশোর আহত হয়েছে এবং নদীতে পড়ে গিয়ে দশ বছর বয়সের শামীম নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকালে তিতাস নদী থেকে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়

সৌদিতে চাকরিচ্যুত হয়ে দেশে ফিরে ছাদ বাগান, ফল ধরেছে ত্বীনে
করোনাকালে চাকরিচ্যুত হন সৌদিপ্রবাসী মুকবুল মিয়া। উপায় না পেয়ে ফিরে আসেন কুমিল্লার তিতাস উপজেলার উত্তর আকালিয়া গ্রামে; শুরু করেন ছাদ বাগান। তাঁর ত্বীন গাছে ফল ধরতে শুরু করেছে। তাঁর ছাদ বাগানে ত্বীন ছাড়াও বারমাসি আম, সুপার টেন পেয়ারা, বারিফোর টমেটো, বীজহীন বড়ই, মাল্টা, সফেদা, লেবু, এলাচ ও আদা।

দাউদকান্দিতে গাড়ির ধাক্কায় বৈদ্যুতিক খুঁটি ভেঙে অগ্নিকাণ্ড
কুমিল্লা দাউদকান্দি উপজেলার একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লাগে। পাশে পার্কিং করা দুটি গাড়িকে সজোরে ধাক্কা দিয়ে রাস্তার পাশের দোকানের ভেতরে ঢুকে যায় কাভার্ডভ্যানটি। এতে বৈদ্যুতিক খুঁটি থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়ে ৪টি গাড়ি এবং ৬টি দোকানঘর সম্পূর্ণ পুড়ে যায়।

অস্ত্র ঠেকিয়ে চাঁদাবাজির ভিডিও ভাইরাল, পরে ওয়ারড্রবের ভেতর থেকে গ্রেপ্তার
গতকাল রোববার বিকেলে শাহপুরে পল্লি চিকিৎসক সামসুল হুদার দোকানে ঢুকে পিস্তল ঠেকিয়ে নগদ উনচল্লিশ হাজার টাকা নেন সাগর (৩৫)। আরও দুই লাখ টাকা দিতে হবে বলে হুমকি দিয়ে যান। এই ঘটনার ভিডিও ফেসবুকে পোস্ট করেন পল্লি চিকিৎসক সামসুল হুদা।

তিতাসে ছয় বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
কুমিল্লা তিতাস উপজেলায় ছয় বছরের সাজা প্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আসামির নাম জাহিদুল ইসলাম। গতকাল শনিবার রাতে ফেনী জেলার সোনাগাজী থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

দাউদকান্দিতে কষ্টিপাথরের মূর্তি উদ্ধার
কুমিল্লা দাউদকান্দি উপজেলায় ১২ কেজি ওজনের মূল্যবান একটি বিষ্ণু মূর্তি উদ্ধার করেছে দাউদকান্দি মডেল থানা–পুলিশ। গতকাল সোমবার রাতে সুন্দলপুর মডেল ইউনিয়নের চরগোয়ালীতে শিক্ষক বুলবুলের ঘর থেকে এই মূর্তি উদ্ধার করা হয়।

স্বাস্থ্য কমপ্লেক্স প্রতিষ্ঠার ১৭ বছরেও চালু হয়নি এক্স-রে মেশিন
কুমিল্লার তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রতিষ্ঠার ১৭ বছর পরও চালু হয়নি এক্স-রে মেশিন। দীর্ঘদিন ধরে অযত্ন-অবহেলায় হাসপাতালের একটি তালাবদ্ধ রুমে পড়ে আছে অর্ধ কোটি টাকা মূল্যের এই এক্স-রে মেশিনটি।
