
প্রতিনিধি, তাড়াশ (সিরাজগঞ্জ)
প্রতিনিধি, তাড়াশ (সিরাজগঞ্জ)
সকল লেখা

ঘুষ চাওয়ার অভিযোগে স্যানিটারি ইন্সপেক্টরকে গণধোলাই
সিরাজগঞ্জের তাড়াশে ভেজাল পণ্যের অভিযোগ তুলে হাটের ব্যবসায়ীদের কাছে ঘুষ দাবি করায় স্যানিটারি ইন্সপেক্টর ও তার এক সহযোগীকে গণধোলাই দিয়ে আটকে রাখেন বাজারের ব্যবসায়ীরা। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার ধামাইচ হাটে এ ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে তাঁদের উদ্ধার করেন।

তাড়াশে ধানভর্তি বস্তার নিচে চাপা পড়ে কৃষকের মৃত্যু
সিরাজগঞ্জের তাড়াশে ধান ভর্তি বস্তার নিচে চাপা পড়ে কামরুল হাসান (২০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ বুধবার সকালে উপজেলার তাড়াশ সদর ইউনিয়নের চকজয়কৃষ্ণপুর গ্রামে এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন তাড়াশ সদর ইউনিয়নের চেয়ারম্যান মো. বাবুল শেখ।

সাবেক স্বামীর বাড়িতে এসে স্ত্রীর রহস্যজনক মৃত্যু
সিরাজগঞ্জের তাড়াশে এক প্রবাসীর তালাকপ্রাপ্ত স্ত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। গত শুক্রবার গভীর রাতে তাড়াশ পৌর এলাকার জাহাঙ্গীরগাতী গ্রামের প্রবাস ফেরত স্বামীর বাড়িতে এ মৃত্যুর ঘটনা ঘটে।

শোক দিবস উপলক্ষে 'মাইকিং না করে লাইটিং'
শোক দিবস উপলক্ষে ইউনিয়ন পরিষদ ভবনে আলোকসজ্জা করেছেন চেয়ারম্যান। মাইকে উচ্চ শব্দে বাজিয়েছেন হিন্দি-বাংলা। ১৪ আগস্ট এমন কর্মকাণ্ডের জন্য সমালোচনার মুখে পড়েছেন সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার দেশীগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল কুদ্দুস

তাড়াশের হাটবাজারের দখলে মধুপুরের আনারস
সিরাজগঞ্জ জেলার তাড়াশের হাট-বাজারগুলোতে বিক্রির জন্য সারি সারি করে সাজানো রয়েছে মধুপুরের আনারস। মধু মাস জ্যৈষ্ঠের নানা জাতের ফল শেষ হতে না হতেই বাজারে এসেছে রসালো ফল আনারস। বাজার যেন এখন দখল করে রেখেছে এটি। বাজারে ঢুকতেই যেন বাতাসে ভেসে আসে পাকা আনারসের মৌ মৌ ঘ্রাণ।

সেই উপজেলা শিক্ষা অফিসারকে আইসোলেশনে পাঠাল প্রশাসন
করোনায় আক্রান্ত মা ও ভাইকে দেখতে নিয়মিত হাসপাতালে যাতায়াত করতেন তাড়াশে কর্মরত সহকারী উপজেলা শিক্ষা অফিসার মো. মাহমুদুর রহমান। সঙ্গে ভাই, আত্মীয়স্বজনদেরও নিয়ে যেতেন। ওই কর্মকর্তাকে উপজেলা কোয়ার্টারে আইসোলেশনে পাঠিয়েছে প্রশাসন।

বয়স্ক ভাতার টাকা আত্মসাৎ করে পরে স্বীকার করলেন ইউপি সদস্য
উপজেলার বারুহাস ইউনিয়নের বিনসাড়া গ্রামের মৃত অনিল চন্দ্র বাদ্যোরের স্ত্রী ফুল কুমারীর নামে বয়স্ক ভাতার কার্ড ছিল। তিনি ভাতা ভোগ করা অবস্থায় প্রায় এক বছর আগে মারা যান। সেই কার্ডের নমিনী ছিলেন সন্তান চিনি বাদ্যকার।

তাড়াশে লক্ষাধিক টাকার কারেন্ট জাল জব্দ
সিরাজগঞ্জের তাড়াশে বিনসাড়া হাটে অভিযান চালিয়ে প্রায় লক্ষাধিক টাকার কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে দেওয়া হয়েছে। তাড়াশ উপজেলা মৎস্য কর্মকর্তা মশগুল আজাদের নেতৃত্বে মৎস্য অফিসের কর্মকর্তারা বিনসাড়া হাটে অভিযান পরিচালনা করে ওই অবৈধ কারেন্ট জাল গুলো জব্দ করেন

তাড়াশে সোতি জাল উচ্ছেদ অভিযান
অভিযান চালিয়ে উপজেলার তালম ইউনিয়নের কলামুলা ভাদাই ব্রিজ থেকে তালম নাগোড় পাড়া পর্যন্ত ভদ্রাবতী নদীতে পাতা ১১টি স্থানে অবৈধ সোতি জাল উচ্ছেদ করা হয়
