প্রতিনিধি, জাবি (সাভার)
মহামারিতে বাংলাদেশের প্রাপ্ত বয়স্ক জনগোষ্ঠীর মধ্যে পুরুষের তুলনায় নারীরা করোনা ভীতিতে বেশি আক্রান্ত হয়েছে। ভীতির কারণে ৩৬ দশমিক ৫৭ শতাংশ মানুষ বিষণ্নতায় ভুগছে। মহামারিতে অন্যান্য পেশাজীবীর চেয়ে ছাত্র-ছাত্রীরা বিষণ্নতায় ভুগছে বেশি।