
নুরুল আমিন হাসান, উত্তরা (ঢাকা)
নুরুল আমিন হাসান, উত্তরা (ঢাকা)
সকল লেখা

দক্ষিণখানে ‘ইয়াবা কারবারির’ তকমা লাগিয়ে পুলিশ কর্মকর্তাকে গণধোলাই
রাজধানীর দক্ষিণখানে পুলিশ কর্মকর্তাকে ‘ইয়াবা কারবারির’ তকমা লাগিয়ে গণধোলাইয়ে ঘটনা ঘটেছে। ভুক্তভোগী ওই পুলিশ কর্মকর্তার নাম মো. আনিসুর রহমান। তিনি বিমানবন্দরের এভিয়েশন সিকিউরিটিতে (এভসেক) সহকারী উপপরিদর্শক (এএসআই) হিসেবে কর্মরত।

মালয়েশিয়ায় নিখোঁজ হয়ে ১৫ বছর জঙ্গলে কাটানো আমির দেশে ফিরছেন
শরীয়তপুরের নড়িয়া উপজেলার আমির হোসেন তালুকদার জীবিকার সন্ধানে ৩০ বছর আগে মালয়েশিয়া পাড়ি দেন। কিন্তু সেখানে যাওয়ার তিন বছর পরই তিনি নিখোঁজ হয়ে যান। পরে ১৫ বছর মালয়েশিয়ার জঙ্গলে কাটান তিনি। অবশেষে ২৭ বছর নিখোঁজ থাকার পর দেশে ফিরছেন আমির হোসেন।

উত্তরায় শরীর থেকে মন আলাদা করা ‘কেটামিন’ তৈরি করতেন ৩ চীনা নাগরিক, যেত শ্রীলঙ্কায়
রাজধানীর উত্তরায় বাসা ভাড়া নিয়ে চীনা নাগরিকেরা তৈরি করতেন শরীর থেকে মন আলাদা করার মতো ভয়ানক নেশাজাতীয় কৃত্রিম মাদক ‘কেটামিন’। আর এসব মাদক সাউন্ড বক্সে বিশেষ কৌশলে লুকিয়ে চোরাচালান করা হতো শ্রীলঙ্কার কলম্বো ও চীনে। এ ঘটনায় তিনজন চীনা নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে।

‘প্রাণের ভয়ে ছিলাম, নতুন জীবন পাইছি’
‘আমার বাসার পাশেই একটি মিসাইল মারছে। প্রতি মুহূর্তে আতঙ্কে ছিলাম, প্রাণের ভয়ে ছিলাম। এখন নতুন জীবন পাইছি। নতুন এই জীবন দিছে ইউএস-বাংলা।’ কথাগুলো বললেন সংযুক্ত আরব আমিরাতের দুবাইপ্রবাসী ওমর ফারুক।

এক নারী ফিরলেন অন্তঃসত্ত্বা হয়ে, অন্যজন মানসিক ভারসাম্যহীন
ভাগ্যবদলের আশায় সৌদি আরবে পাড়ি দিয়ে উল্টো ভাগ্যবিড়ম্বিত হয়েছেন বরিশালের এক নারী। গৃহকর্মী হিসেবে যাওয়া ওই নারী দিনরাত কাজ করেও খাবার পাননি ঠিকমতো। শারীরিক ও যৌন নির্যাতনের শিকার হয়েছেন। চারবার হাতবদল হওয়া ওই নারী অন্তঃসত্ত্বা অবস্থায় দেশে ফিরেছেন; কিন্তু বাড়ি ফেরা হয়নি।

‘খুন্তি গরম করে দেওয়া হতো ছ্যাঁকা, শরীর কেটে নিজেরাই করত সেলাই’
দুবেলা দুমুঠো ভাত আর নিরাপদ জীবনের আশাই বিভীষিকা হয়ে দাঁড়িয়েছে ১১ বছর বয়সী শিশু গৃহকর্মী মিতুর (ছদ্মনাম)। তাকে দিনের বেশির ভাগ সময়ই টয়লেটের ভেতরে আটকে রেখে নির্যাতন চালাতেন বাংলাদেশ বিমান এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ড. সাফিকুর রহমান (৫৫) এবং তাঁর স্ত্রী

শাহজালাল বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের সামনে কোমরপানি
মুষলধারে বৃষ্টিতে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের সামনে কোমরপানি জমেছে। যার কারণে বিদেশগামী যাত্রী ও আগত প্রবাসীদের যানজটের কারণে দুর্ভোগ ও ভোগান্তি পোহাতে হচ্ছে।

সিঙ্গাপুরের নিচেই আবদুল্লাহপুর: সংবাদ প্রকাশের পর সেই সড়কের কাজ শুরু
আজকের পত্রিকায় ‘সিঙ্গাপুরের নিচেই আবদুল্লাহপুর’ শীর্ষক সংবাদ প্রকাশের পর রাজধানীর উত্তরার আবদুল্লাহপুরের মহাসড়কের মেরামতের কাজ শুরু করেছে সড়ক ও জনপথ অধিদপ্তর। ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. সরওয়ার রাস্তাটি পরিদর্শন করেছেন।

উত্তরায় বিমান বিধ্বস্ত: উৎসুক মানুষের ভিড়ে বেগ পেতে হয় উদ্ধারকর্মীদের
দুর্ঘটনার পর দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের আশপাশ এলাকায় সন্ধ্যা পর্যন্ত ছিল উৎসুক মানুষের ভিড়। শিক্ষাপ্রতিষ্ঠানটিতে প্রবেশের মূল পথ দিয়াবাড়ি গোলচত্বরে হাজার হাজার মানুষকে ভিড় জমাতে দেখা যায়। এ ছাড়া আশপাশের বহুতল ভবনের ছাদগুলোও ছিল উৎসুক মানুষে পূর্ণ।

চাকরির নামে ডেকে নিয়ে অশ্লীল ভিডিও ধারণ করে টাকা আদায় করত চক্রটি
টার্গেট নিম্নবিত্ত পরিবারের তরুণী-কিশোরী ও বিশ্ববিদ্যালয়পড়ুয়া অসচ্ছল ছাত্রী। ‘বায়িং হাউসে’ চাকরির লোভ দেখিয়ে ডেকে আনা হতো। এরপর মাদক সেবন করিয়ে নগ্ন ছবি-ভিডিও ধারণ করা হতো। সেসব ভিডিও দেখিয়ে ব্ল্যাকমেল করে আদায় করা হতো মোটা অঙ্কের টাকা।

তালাক দেওয়ায় ক্ষিপ্ত হয়ে রাস্তায় স্ত্রীকে কুপিয়ে হত্যা করেন সেই যুবক: পুলিশ
তুহিন মিয়া ও শিল্পী আক্তারের পরিচয় হয় একই বাড়িতে ভাড়া থাকার সুবাদে, পরে উভয় পরিবারের সম্মতিতে তাঁদের বিয়ে হয়। তাঁদের সাত বছর বয়সী একটি কন্যাসন্তানও রয়েছে। তবে অভাব-অনটনের সংসারে তুহিন কর্মহীন থাকায় স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই পারিবারিক কলহ লেগে থাকত। অন্যদিকে, শিল্পীর ফোনে কথা বলা নিয়ে তুহিন সন্দেহ

আড়াই বছর পর মায়ের বুকে ফিরল শিশু রায়হান
কুমিল্লার লাকসাম উপজেলার শ্রীপুর গ্রামের নয় বছর বয়সী শিশু রায়হান হোসেন। আজ থেকে আড়াই বছর আগে নিখোঁজ হয়েছিল সে। হন্যে হয়ে খুঁজে পায়নি তার পরিবার। অবশেষে রেলওয়ে পুলিশের সহযোগীতায় মা খুঁজে পেয়ে রায়হান।

থানা-হাজতে রাখা হয়নি, সহজেই পালিয়েছেন সাবেক ওসি শাহ আলম
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যার অভিযোগে কুষ্টিয়া থেকে গ্রেপ্তার হওয়া সাবেক ওসি শাহ আলমকে হাজতে রাখা হয়নি। তিনি থানাতে বেশ আদর–যত্নেই ছিলেন। এক পরিদর্শকের ফাঁকা কক্ষে ছিলেন তিনি। এরপর সুযোগ বুঝে ওয়াশরুমে যাওয়ার কথা বলে পালিয়ে যান।

গ্রেপ্তারের পর উত্তরা থানা থেকে পালালেন সাবেক ওসি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যার অভিযোগে উত্তরা পূর্ব থানায় দায়ের হওয়া একটি মামলায় গ্রেপ্তার হয়েছিলেন ওই থানারই সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম। গতকাল বুধবার (৮ জানুয়ারি) বিকেলে কুষ্টিয়া পুলিশ লাইনস থেকে তাঁকে...

অ্যাপসে টাকা পাঠালেই মুনাফার নামে প্রতারণা, চীনা নাগরিকসহ দুই বাংলাদেশি গ্রেপ্তার
‘পলারস্টেপ’ নামে একটি অ্যাপসে টাকা পাঠালেই আকর্ষণীয় মুনাফা। প্রথমবার টাকা পাঠানোর পর কথামতো মুনাফা দেয়। কিন্তু পরেরবার লোভে পড়ে বড় অঙ্কের টাকা পাঠালেই আর কোনো টাকা আসেনা। অ্যাকাউন্ট হয়ে যায় লক। এমন প্রতারণার অভিযোগে চীনা নাগরিকসহ দুই বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে।
