দেশজুড়ে বিদ্যুৎ-সংকটে ত্রাহি অবস্থা মানুষের। এই পরিস্থিতিতে বিদ্যুৎ ব্যবহারে মিতব্যয়ী হতে বলেছেন প্রধানমন্ত্রী। কিন্তু সরকারপ্রধানের এমন নির্দেশনার পরও বাংলাদেশ সচিবালয়ের নতুন একটি ভবনে বসানো হচ্ছে কেন্দ্রীয় শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র। ২০ তলা এই ভবনে বসবে ২ হাজার ৪০০ টন এসি।