ড. সাব্বির আহমেদ, অধ্যাপক রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়
দেশের রাজনীতিতে সংকটটা তৈরি হয়েছে প্রধানত ক্ষমতা হস্তান্তর নিয়ে। দিনকে দিন এই সংকট আরও প্রকট হচ্ছে। ক্ষমতা কীভাবে হস্তান্তর হবে—সেই বিষয়টার এখনো কোনো মীমাংসা হলো না। দীর্ঘদিন ধরে এই সমস্যাটা রয়ে গেছে দেশের রাজনীতিতে।