জুরাছড়ি ও বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাঙামাটি জুরাছড়ি উপজেলার দুর্গম এলাকায় হেলিকপ্টারে করে ভোটকেন্দ্রের মালামাল ও নির্বাচন কর্মকর্তাদের পৌঁছানো হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রহমত উল্লাহ বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন।