
গোলাপগঞ্জ (সিলেট) প্রতিনিধি
গোলাপগঞ্জ (সিলেট) প্রতিনিধি
সকল লেখা

গোলাপগঞ্জে অবৈধভাবে মাটি কাটায় আড়াই লাখ টাকা জরিমানা
সিলেটের গোলাপগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে পৃথক অভিযান পরিচালনা করে আড়াই লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাত ৮টার দিকে উপজেলার হাতিমনগর হাওরের তুরাগবাগ এলাকায় অভিযান পরিচালনা করে এ জরিমানা আদায় করা হয়।

সিলেটে শিক্ষককে তুলে নিয়ে থানায় বিটিআরসি কর্মকর্তারা, বিক্ষোভের মুখে মুক্তি
সিলেটের গোলাপগঞ্জ উপজেলার সরকারি এমসি একাডেমি স্কুল অ্যান্ড কলেজের ইংরেজি শিক্ষক দেবব্রত চৌধুরীকে শেয়ার মার্কেটে জালিয়াতি মামলায় গ্রেপ্তার করে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) কর্মকর্তারা। রাজধানীর বনানী থানার ওই মামলায় গতকাল বুধবার রাতে তাঁকে গ্রেপ্তার করে গোলাপগঞ্জ মডেল থানায় নেওয়

ছাত্রলীগ প্রধানমন্ত্রীর ভ্যানগার্ড: নাহিদ
গোলাপগঞ্জে উপজেলা, পৌর ও ঢাকা দক্ষিণ সরকারি কলেজ ছাত্রলীগের নবগঠিত কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা করছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। আজ সোমবার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।

সুরমা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন, আটক ৬
সিলেটের গোলাপগঞ্জে সুরমা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ছয়জনকে আটক করেছে পুলিশ। গত রোববার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে মোল্লাগ্রামে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।

গোলাপগঞ্জে পানিবন্দী লক্ষাধিক মানুষ, নৌকার সংকট
সিলেটর গোলাপগঞ্জে উজান থেকে নেমে আসা ঢল ও ভারী বর্ষণের কারণে সুরমা ও কুশিয়ারা নদীর পানি ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। এতে উপজেলায় বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করছে। বন্যায় গোলাপগঞ্জ পৌরসভাসহ উপজেলার ১১টি ইউনিয়নের বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। এতে উপজেলাজুড়ে প্রায় লক্ষাধিক মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছেন।

ফুটবল খেলায় সংঘর্ষে আহত যুবকের ২ মাস পর মৃত্যু
সিলেটের গোলাপগঞ্জ উপজেলার রনকেলীতে ফুটবল খেলায় সংঘর্ষের ঘটনায় আবু সুফিয়ান নামের আরও এক যুবকের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। প্রায় দুই মাস চিকিৎসাধীন থাকার পর আজ বুধবার ঢাকার একটি হাসপাতালে তার মৃত্যু হয়। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন...

গোলাপগঞ্জে ধারালো অস্ত্রের আঘাতে যুবক নিহতের ঘটনায় আটক ৪
সিলেটের গোলাপগঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে তারিফুর রহমান (২৫) নামে এক যুবক নিহতের ঘটনায় ৪ জনকে আটক করেছে পুলিশ। ঘটনার পর বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। তবে তদন্তের স্বার্থে আটকৃতদের নাম প্রকাশ করেনি থানা-পুলিশ। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা দ

গোলাপগঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, যুবক নিহত
গোলাপগঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে কথা-কাটাকাটির একপর্যায়ে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে তারিফুর রহমান (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ৩ জন। উপজেলার পৌর এলাকার রণকেলী রঙাইবিছরা নামক মাঠে আজ শুক্রবার বিকেলে এ ঘটনা ঘটে।

গোলাপগঞ্জে মধ্যরাতে ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ২, ব্যবসায়ী আহত
গোলাপগঞ্জে মধ্যরাতে ছিনতাইয়ের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার দিবাগত রাত ১২টার দিকে গোলাপগঞ্জ চৌমুহনী এলাকায় এ ছিনতাইয়ের ঘটনা ঘটে

ইউপি নির্বাচন: সিলেটে পুলিশ-গ্রামবাসী সংঘর্ষ, নিহত ১
সিলেটের গোলাপগঞ্জে ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট গণনাকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার রাত ৮টার দিকে উপজেলার সিলেট-জকিগঞ্জ সড়কের ফুলবাড়ি ইউনিয়নের বৈটিকর বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে...

অশ্লীল কর্মকাণ্ডের অভিযোগ, জ্বালিয়ে দেওয়া হলো কাশবন
আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে গোলাপগঞ্জের সেই কাশফুল বাগান। গতকাল শুক্রবার সন্ধ্যার পর এই ঘটনা ঘটে। সদ্য গজিয়ে ওঠা কাশফুল বাগানে অগ্নিসংযোগের ঘটনায় বাগান পুড়ে ছাই হয়ে গেছে। তবে কারা আগুন লাগিয়ে দিয়েছে তা নিশ্চিত জানা যায়নি।
