কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা ও উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি
২০১৭ সালের নভেম্বর মাসে সরকার মিয়ানমারের সঙ্গে দ্বিপক্ষীয় চুক্তি করেছিল দেশটির রোহিঙ্গা সম্প্রদায়ের মানুষের বাংলাদেশ থেকে তাদের জন্মভূমি রাখাইনে পাঠাতে। পরের বছরের মাঝামাঝি নাগাদ চীন কাজ শুরু করে ত্রিপক্ষীয় ব্যবস্থায় রোহিঙ্গাদের ফেরত পাঠানোর জন্য।