
কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
সকল লেখা

প্রধান উপদেষ্টা চীনে, সি চিনের সঙ্গে বৈঠক কাল
চার দিনের সরকারি সফরে গতকাল বুধবার চীনে পৌঁছেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তাঁকে নিতে চীন সরকারের পাঠানো চায়না সাউদার্ন এয়ারলাইনসের একটি বিশেষ ফ্লাইট বাংলাদেশ সময় বিকেল সোয়া ৪টায় হাইনানের কিউনহায় বোয়াও আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের আদেশ অমান্য করে রাষ্ট্রদূতের ফেসবুকে পোস্ট, পাসপোর্ট বাতিলের সিদ্ধান্ত
মরক্কোয় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ হারুন আল–রশিদ ফেসবুকে অন্তর্বর্তী সরকারের সমালোচনা করেছেন। আজ শুক্রবার তিনি নিজের ফেসবুক আইডি থেকে দেওয়া এক পোস্টে তিনি এ সমালোচনা করেন। এর পরিপ্রেক্ষিতে পররাষ্ট্র মন্ত্রণালয় হারুন আল–রশিদ সম্পর্কে বিস্তারিত জানিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

একই ধরনের কথা ভারত থেকেও বলা হয়: জয়শঙ্করকে জবাব দিলেন তৌহিদ
বাংলাদেশের সঙ্গে প্রতিবেশী দেশ ভারত কেমন সম্পর্ক চায়, সেটা ভারতেরও নির্ধারণ করা দরকার বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তিনি বলেন, দুই দেশের সম্পর্ক কেমন হবে, তা দুই পক্ষকেই ঠিক করতে হবে।

অস্বস্তি কাটাতে রাজনৈতিক পর্যায়ে বৈঠকে আগ্রহ
বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতনের পর ৬ মাস ধরে ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কে অস্বস্তি বিরাজ করছে। এই অস্বস্তি কাটাতে রাজনৈতিক পর্যায়ে দুই দেশের সম্পর্কের নানা দিক নিয়ে কথা বলার তাগিদ বোধ করছে উভয় সরকার। এমন বিবেচনায় দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে একটি বৈঠক হবে আগামী রোববার ওমানের...

লিবিয়ার সৈকতে ২০ জনের গলিত লাশ, সবাই বাংলাদেশি বলে ধারণা
লিবিয়ার পূর্বাঞ্চলে ভূমধ্যসাগরের উপকূলবর্তী ব্রেগার পশ্চিমে আল-আকিলা এলাকা থেকে অন্তত ২০ জনের গলিত লাশ উদ্ধার করা হয়েছে। নিহতরা সবাই বাংলাদেশের নাগরিক বলে লিবিয়ার রেড ক্রিসেন্ট কর্তৃপক্ষের ধারণা। পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি বিভাগের পরিচালক এএইচএম মাসুম বিল্লাহ আজ শনিবার রাতে এ তথ্য নিশ্চিত করে

সীমান্তে উসকানি থেকে বিরত থাকতে দিল্লিকে ঢাকার পরামর্শ
সীমান্তে উসকানিমূলক কার্যকলাপ নিয়ে ভারতের প্রতি উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ। ঢাকায় ভারতীয় হাইকমিশনারকে তলব করে পররাষ্ট্র মন্ত্রণালয় সীমান্তে উত্তেজনা এড়াতে ভারতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সতর্ক থাকার আহ্বান জানায়। বিশেষ করে কাঁটাতারের বেড়া নির্মাণ এবং সীমান্তে হত্যাকাণ্ডের পুনরাবৃত্তি বন্ধে ভারতের প্র

এবার কলকাতা মিশনে ভারতীয়দের ভিসা কমানো হচ্ছে
কলকাতা মিশনের এক কর্মকর্তা আজকের পত্রিকাকে আজ জানান, বিজনেস ভিসা ও ভ্রমণ ভিসাসহ সাধারণ ভিসা দেওয়া কমানো হচ্ছে। তবে সামনে ইজতেমা থাকায় তাবলিগ জামাতের যাঁরা আসবেন, তাঁদের ভিসা সীমিত করার সম্ভাবনা আপাতত কম...

কলকাতা ও আগরতলা মিশন প্রধানদের প্রত্যাহার
সরকার ভারতের কলকাতা ও আগরতলায় অবস্থিত বাংলাদেশ মিশনের প্রধানদের সাময়িকভাবে প্রত্যাহার করেছে। দেশটির পশ্চিমবঙ্গ ও ত্রিপুরাসহ বিভিন্ন রাজ্যে বাংলাদেশ বিরোধী বিক্ষোভ চলছে। সেখানকার গণমাধ্যমে অপপ্রচার হচ্ছে। উগ্রবাদী একটি গোষ্ঠী আগরতলা মিশনে ঢুকে গত মঙ্গলবার হামলা চালায়। এরপর পররাষ্ট্র মন্ত্রণালয় দুই...

‘রোহিঙ্গাদের মধ্যকার বিভক্তি মিয়ানমারে প্রত্যাবাসনে অন্যতম বাধা’
মিয়ানমারের রোহিঙ্গা সম্প্রদায়ের মানুষদের মধ্যে বিভক্তি, কার্যকর নেতৃত্বের অভাব ও রাখাইনে নিবর্তনমূলক তৎপরতার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে না ওঠা তাঁদের প্রত্যাবাসনের ক্ষেত্রে অন্যতম বাধা। এমনটাই মনে করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আবদুল হাফিজ।
