
আবু ইউসুফ মিন্টু, পরশুরাম (ফেনী)
আবু ইউসুফ মিন্টু, পরশুরাম (ফেনী)
সকল লেখা

পরশুরামে চার কোটির রাবার ড্যাম নষ্ট ১৫ বছর, সেচ বিঘ্নিত
ফেনীর পরশুরাম পৌর এলাকায় শুষ্ক মৌসুমে চাষাবাদের পানি ধরে রাখার জন্য কহুয়া নদীতে বসানো হয়েছিল রাবার ড্যাম। সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে ২০০৬ সালে এই প্রকল্প বাস্তবায়ন করা হয়। কিন্তু দুই বছর পরই তা অকেজো হয়ে যায়। এখন দীর্ঘদিন ধরে ড্যামের অফিসঘর, মোটর ও বিশালাকৃতির টিউব পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে।

আমদানিতে স্থবিরতা লোকসানে স্থলবন্দর
দেশের ১৭তম স্থলবন্দর হিসেবে ২০০৯ সালের ৪ অক্টোবর চালু হয় ফেনীর পরশুরামের বিলোনিয়া স্থলবন্দর। প্রথমে বন্দরটি দিয়ে শুধু রপ্তানি হলেও ২০২৩ সালের ২১ মে দ্বিতীয় দফা উদ্বোধনের পর ১৯টি পণ্য আমদানির অনুমতি দেওয়া হয়। কিন্তু এ পর্যন্ত মাত্র দুই দফা দুটি পণ্য আমদানি হয়েছে। এতে লোকসান গুনতে হচ্ছে বন্দর কর্তৃপক্

ফেনীর মুহুরী নদীর বেড়িবাঁধ এলাকার মাটি সাবাড়
ফেনীর পরশুরামে মুহুরী নদীর বেড়িবাঁধ এলাকার মাটি কেটে সাবাড় করে দেওয়া হচ্ছে। এই মাটি যাচ্ছে আশপাশের বিভিন্ন ইটভাটায়। এভাবে মাটি কাটার কারণে বর্ষা মৌসুমে পাহাড়ি ঢলের চাপে বেড়িবাঁধ ভেঙে পৌর এলাকা বন্যাকবলিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

খন্ডলের সুস্বাদু রসগোল্লা
ফেনীর পরশুরাম উপজেলার ছোট্ট এক বাজারের নাম খন্ডলহাই। ১৯৭১ সালের দিকে কাজের সন্ধানে এ বাজারে আসেন কুমিল্লার যুগল চন্দ্র দাস। স্থানীয়ভাবে যিনি যোগল নামে পরিচিত হয়ে ওঠেন। বিভিন্ন রকমের মিষ্টি বানাতে পারতেন তিনি।

‘ঝামেলা করলে হয়রানি বাড়বে দাদা, আগে পার হয়ে নিই’
চট্টগ্রামের ব্যবসায়ী নেপাল চন্দ্র ভৌমিক। পূজা উপলক্ষে ভারতের ত্রিপুরায় যাচ্ছিলেন আত্মীয়ের বাড়ি। ফেনীর বিলোনিয়া স্থলবন্দর দিয়ে সীমান্ত পার হওয়ার জন্য এসেছেন পরিবারের ১০ সদস্যকে নিয়ে। বন্দরের শুল্ক স্টেশন কার্যালয়ের সামনে দাঁড়িয়ে পার করে

অবহেলায় বিলোনিয়া স্মৃতিস্তম্ভ
ফেনীর বিলোনিয়ায় মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ দীর্ঘদিন ধরে অযত্ন-অবহেলায় পড়ে আছে। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে ওই স্থানে পাকিস্তানি হানাদার বাহিনীর সঙ্গে সম্মুখযুদ্ধে অসামান্য বীরত্ব দেখান মুক্তিযোদ্ধারা। শহীদ হন ৩৭ জন বীর মুক্তিযোদ্ধা। আহত হন অনেকে।
