রাষ্ট্রায়ত্ত জীবন বীমা করপোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ‘ডেভেলপমেন্ট অফিসার’ পদে ৩০ জনবল নিয়োগ দেবে। এরই মধ্যে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে ৩১ মে ২০২৬ পর্যন্ত। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
পদসংখ্যা: ৩০ জন
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি, এইচএসসি বা ব্যবসা প্রশাসনে স্নাতকোত্তর পাস।
অভিজ্ঞতা: বিমা খাতে অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিস।
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: ২৮ থেকে ৪০ বছরের মধ্যে।
কর্মস্থল: ঢাকা (কাকরাইল)
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: পারফরম্যান্স বোনাস, বছরে দুটি উৎসব বোনাস এবং সপ্তাহে দুই দিন ছুটি।
আবেদনপ্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ৩১ মে, ২০২৬।
সূত্র: বিডিজবস ডটকম