হোম > সারা দেশ > রাজশাহী

রাজশাহীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহী-নওগাঁ মহাসড়কে মিছিল করেন কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের নেতা-কর্মীরা। ছবি: সংগৃহীত

কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ব্যানারে রাজশাহীর পবায় বিক্ষোভ মিছিল করা হয়েছে। আজ মঙ্গলবার ভোর ৬টার দিকে পবার নওহাটা পৌরসভার পুঠিয়াপাড়া এলাকায় রাজশাহী-নওগাঁ মহাসড়কে মিছিলটি বের করা হয়। পরে দ্রুতই মিছিলটি শেষ হয়।

িছিলের ব্যানারে লেখা ছিল, ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ এবং ‘অবৈধ নিষেধাজ্ঞা মানি না, মানব না, অবিলম্বে প্রত্যাহার করতে হবে’। মিছিল থেকে নানা ধরনের স্লোগান দেওয়া হয়। মিছিলের ভিডিওতে প্রায় ২০ জন নেতা-কর্মীকে অংশ নিতে দেখা যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, পুঠিয়াপাড়া এলাকায় মিছিলটি বের করা হয়। কয়েক মিনিট পরেই মিছিল শেষ করে নেতা-কর্মীরা চলে যান। দুজন ছাড়া অংশ নেওয়া নেতা-কর্মীদের সবার মুখে মাস্ক ছিল। তবে মাস্ক না পরায় এতে পবার কাটাখালী পৌর যুবলীগের আহ্বায়ক জনি ইসলামকে চেনা গেছে।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মুখপাত্র অতিরিক্ত উপপুলিশ কমিশনার গাজিউর রহমান বলেন, মিছিলের বিষয়টি তিনি জানেন না। কার্যক্রম নিষিদ্ধ থাকা অবস্থায় এ ধরনের মিছিল করলে মামলা হবে। তাঁরা এ ব্যাপারে খোঁজখবর নেওয়া শুরু করবেন।

সারদায় একাডেমিতে দৌড়ানোর সময় অসুস্থ প্রশিক্ষণার্থী এসআইয়ের মৃত্যু

টাকা গুনে নেওয়ার ভিডিও ছড়িয়ে পড়ার পর বাগমারা থানার পুলিশ পরিদর্শক প্রত্যাহার

রাজশাহীতে ৯ বছরের শিশুকে যৌন হয়রানি, ভ্যানচালককে গণপিটুনি

রাতের আঁধারে রাবিতে নিষিদ্ধ ছাত্রলীগের পোস্টারিং

রামেক হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি

নানাবাড়ি এসে ট্রলিচাপায় হাত-পা বিচ্ছিন্ন শিশুর, চালকের মাথা ফাটাল বিক্ষুব্ধ জনতা

রাজশাহী বিশ্ববিদ্যালয়: উদ্বোধনের আগেই ফাটল নবনির্মিত হল ভবনে

ঘুঘুর বাচ্চা ধরতে গিয়ে প্রাণ গেল কিশোরের

দলবদ্ধ ধর্ষণের অভিযোগে বিএনপির ৫ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পুশ ইন করা ২৮ জনকে ফিরিয়ে নিয়েছে বিএসএফ: বিজিবি