হোম > সারা দেশ > খুলনা

কেসিসি প্রশাসকের আশ্বাসে পাটশ্রমিকদের কর্মসূচি স্থগিত

নিজস্ব প্রতিবেদক, খুলনা 

শ্রমিকনেতাদের সামনে কথা বলেন কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। ছবি: আজকের পত্রিকা

খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জুর আশ্বাসের পর পাটশ্রমিকদের চলমান বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি আপাতত স্থগিত করা হয়েছে।

রোববার সকাল ১০টা থেকে নগরীর দৌলতপুর এলাকায় বাংলাদেশ জুট অ্যাসোসিয়েশন কার্যালয়ের সামনে কাঁচা পাট রপ্তানির ওপর শর্তহীন নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং বিনা নোটিশে কাজ বন্ধ থাকাকালে শ্রমিকদের ক্ষতিপূরণ প্রদানের দাবিতে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করে দৌলতপুর জুট প্রেস অ্যান্ড বেলিং ওয়ার্কার্স ইউনিয়ন।

কর্মসূচি চলাকালে দুপুর ১২টার পর কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু ঘটনাস্থলে গিয়ে শ্রমিকনেতাদের সঙ্গে কথা বলেন এবং আন্দোলন সাময়িক স্থগিতের আহ্বান জানান। এ সময় তিনি বলেন, পাটশ্রমিকদের চলমান সংকট ও দাবিদাওয়ার বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে। আগামী ২ জুন এ বিষয়ে একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হবে এবং সেখানে শ্রমিকদের যৌক্তিক দাবি মেনে নেওয়ার বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।

প্রশাসকের আশ্বাসের পর শ্রমিকনেতারা সাময়িকভাবে কর্মসূচি স্থগিতের ঘোষণা দেন।

কর্মসূচিতে বক্তব্য দেন দৌলতপুর জুট প্রেস অ্যান্ড বেলিং ওয়ার্কার্স ইউনিয়নের সিনিয়র সহসভাপতি দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিঠু, শ্রমিকনেতা শরিফুল ইসলাম, মো. আক্কাস চাকলাদারসহ অন্য নেতারা।

বক্তারা অভিযোগ করেন, সাবেক পাট উপদেষ্টা ব্যক্তিগত ব্যবসায়িক স্বার্থে কাঁচা পাট রপ্তানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছেন। এর ফলে হাজার হাজার পাটশ্রমিক বেকার হয়ে পড়েছেন এবং দেশের ঐতিহ্যবাহী পাটশিল্প ধ্বংসের মুখে পড়েছে। তারা অবিলম্বে ‘কালো আইন’ হিসেবে উল্লিখিত ওই নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানান।

মসজিদের বারান্দা থেকে দিনমজুরের রক্তাক্ত মরদেহ উদ্ধার

খুলনার দাকোপে র‍্যাবের গাড়ি ভাঙচুর করে দুই আসামিকে ছিনিয়ে নিল জনতা

অর্থ আত্মসাতের মামলায় গ্রামীণ ব্যাংকের সাবেক ব্যবস্থাপকের ৫ বছর কারাদণ্ড

খুলনায় যুবককে গুলি করে হত্যা, মাছের ঘের থেকে লাশ উদ্ধার

খুমেক হাসপাতাল: অগ্নিকাণ্ডে শতাধিক রোগীর অস্ত্রোপচার আটকে গেছে

খুলনায় ঈদের প্রধান জামাত সার্কিট হাউস ময়দানে সকাল ৭টায়

খুলনায় বিএনপি অফিসের ভেতরে গুলি, ২ যুবদল সদস্য গুলিবিদ্ধ

কাঁচা পাট রপ্তানির নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে খুলনায় তৃতীয় দিনের মতো সড়ক অবরোধ

খুলনা-মোংলা: মহাসড়কের পাশে তিন বাজার, দুর্ঘটনার ঝুঁকি

খুলনা জেনারেল হাসপাতালের তরকারি মুখে নিয়েই ফেলে দিলেন স্বাস্থ্যমন্ত্রী, অনিয়ম দেখে ক্ষুব্ধ