হোম > সারা দেশ > ঢাকা

সার্জেন্টের তৎপরতায় ছিনতাই হওয়া গরু-ছাগলভর্তি পিকআপ উদ্ধার, আটক ৩

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

সার্জেন্ট মো. রানা ইসলামের তৎপরতায় গাবতলী এলাকা থেকে ছিনতাই হওয়া পিকআপটি উদ্ধার করা হয়। ছবি: সংগৃহীত

রাজধানীর গাবতলী এলাকায় ছিনতাই হওয়া গরু-ছাগলভর্তি একটি পিকআপ উদ্ধার করেছে ট্রাফিক পুলিশ। এই ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিরা হলেন মো. সাব্বির (২৫), অমিত সরকার (৬০) ও মো. অন্তর (২৮)।

ট্রাফিক মিরপুর বিভাগ সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে দারুস সালাম জোনে দায়িত্ব পালনকালে সার্জেন্ট মো. রানা ইসলাম বেতারযন্ত্রের মাধ্যমে একটি গরুবোঝাই পিকআপ ছিনতাইয়ের খবর পান। পরে তিনি ফোর্স নিয়ে দারুস সালাম এলাকায় অভিযান চালান। একপর্যায়ে গাবতলী এলাকা থেকে ছিনতাই হওয়া পিকআপটি উদ্ধার করা হয় এবং তিনজনকে হাতেনাতে আটক করা হয়।

পুলিশ জানায়, উদ্ধার হওয়া পিকআপটিতে ছয়টি গরু ও দুটি ছাগল ছিল।

ট্রাফিক মিরপুর বিভাগ জানিয়েছে, ঈদুল আজহা সামনে রেখে পশুবাহী যানবাহনকে কেন্দ্র করে যেকোনো ধরনের অপরাধ দমনে তাদের নজরদারি ও তৎপরতা অব্যাহত রয়েছে।

প্রযুক্তিনির্ভর নিরাপত্তায় ঈদের ঢাকা

আদ-দ্বীনে ৬ নবজাতকের মৃত্যু: মাতৃত্বের আনন্দ ছাপিয়ে কান্নার রোল

আদ-দ্বীন হাসপাতালে ডিএমপির বম্ব ডিসপোজাল ইউনিট

আদ-দ্বীনে ৬ নবজাতকের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তরের তদন্ত কমিটি গঠন

আশুলিয়ার পশুর হাটে মারামারিতে প্রাণ গেল ব্যবসায়ীর

জন্মের পর সুস্থ ছিল, শ্বাসকষ্টে মারা যায় নবজাতকেরা: হাসপাতাল কর্তৃপক্ষ

আদ-দ্বীন হাসপাতালে একসঙ্গে ৬ শিশুর মৃত্যু, কারণ নিয়ে ধোঁয়াশা

কোনো বাধাই থামাতে পারছে না ঘরমুখী মানুষের স্রোত, অতিরিক্ত ভাড়া আদায়ের ধুম

মেট্রো স্টেশনের নিচে পশুর হাট: অভিযান চালিয়ে সরিয়ে দিল পুলিশ

মুক্ত আসর ও আমিই নজরুলের আয়োজনে ‘অঞ্জলি লহ মোর’