হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে মুখমণ্ডল বিকৃত অবস্থায় অজ্ঞাতপরিচয় নারীর মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

প্রতীকী ছবি

চট্টগ্রাম নগরের খুলশীতে বেসরকারি বিশ্ববিদ্যালয় ‘ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি চিটাগং’ (ইউএসটিসি) ক্যাম্পাস প্রাঙ্গণে মুখমণ্ডল বিকৃত অবস্থায় অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৩ মে) দিবাগত রাতে এই মরদেহ উদ্ধার করে খুলশী থানা-পুলিশ।

পুলিশ জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওপর থেকে পড়ে গিয়ে ওই নারীর মৃত্যু হয়েছে। মরদেহের মাথা থেকে খুলি আলাদা হয়ে গেছে এবং মুখমণ্ডল বিকৃত থাকায় পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কি না, তা-ও নিশ্চিত হওয়া যায়নি।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে নারীর মরদেহ উদ্ধার করে। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করার পর ময়নাতদন্তের জন্য মরদেহটি চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত এবং মৃত্যুর প্রকৃত কারণ উদ্‌ঘাটনে পুলিশ ও অপরাধ তদন্ত বিভাগ কাজ করছে।

উল্লেখ্য, ইউএসটিসি ক্যাম্পাসে একটি মেডিকেল কলেজ ও বেসরকারি হাসপাতালের পাশাপাশি দেশি-বিদেশি ছাত্রীদের থাকার জন্য একটি সুপরিচিত হোস্টেল বা হল রয়েছে।

সীতাকুণ্ডে পুত্রের ছুরিকাঘাতে পিতার মৃত্যু

চট্টগ্রামে ৪৮ ঘণ্টায় শিশু ধর্ষণ ও ধর্ষণচেষ্টার ৫ ঘটনা, ৫ অভিযুক্তই গ্রেপ্তার

চট্টগ্রামে কাভার্ড ভ্যানে তল্লাশি, ২৩ হাজার ইয়াবা উদ্ধার

মোটরসাইকেলে কোরবানির গরু দেখতে যাচ্ছিল ৩ বন্ধু, বাসচাপায় নিহত ২

চট্টগ্রামে ৪ বছরের শিশুকে ধর্ষণের সেই ঘটনায় মামলা, আসামির দোষ স্বীকার

এবার ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে চট্টগ্রামে মধ্যবয়সীকে গণপিটুনি

কর্ণফুলীতে উল্টা পথের পিকআপের ধাক্কায় নিহত স্কুলছাত্র

রাতভর উত্তাল চট্টগ্রাম: পুলিশের পোশাক পরিয়ে সরানো হয় ধর্ষণে অভিযুক্তকে, রাখা হয়েছে কোথায়?

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি নির্বাচন: সব পদে বিএনপিপন্থীদের জয়

চট্টগ্রাম ওয়াসার নতুন এমডি প্রকৌশলী সেলিম জানে আলম