হোম > সারা দেশ > চট্টগ্রাম

ফটিকছড়িতে আওয়ামী লীগের লিফলেট তৈরির অভিযোগে দুজন গ্রেপ্তার

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি 

গ্রেপ্তার আওয়ামী মহিলা লীগের সাধারণ সম্পাদক সুমি আক্তার। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের ফটিকছড়ি সদরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লিফলেট তৈরির সময় হাতেনাতে দুজনকে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে একজন মহিলা আওয়ামী লীগের নেত্রী রয়েছেন বলে জানা গেছে। এ সময় স্থানীয় বিএনপি ও যুবদলের নেতা-কর্মীরাও ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।

সোমবার (৮ জুন) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ফটিকছড়ি পৌরসভার বিবিরহাট বাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান।

তিনি বলেন, নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম পরিচালনার অভিযোগে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার সকালে তাঁদের সন্ত্রাসবিরোধী আইনে আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বক্তপুর ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য এবং মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুমি আক্তার (৩৫) ও সুন্দরপুর ইউনিয়নের বাসিন্দা উজ্জ্বল বড়ুয়া (৪০)। তিনি সুধীর বড়ুয়ার ছেলে বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিবিরহাট বাজারের এএইচ শপিং কমপ্লেক্সের ‘শাওন ভিশন ফটো অ্যান্ড ফিল্ম’ নামের একটি দোকানে নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের লিফলেট তৈরি করা হচ্ছে—এমন তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান পরিচালনা করে। এ সময় ওই দুজনকে আটক করা হয়।

সাতকানিয়ায় বিদ্যুতায়িত হয়ে অটোরিকশাচালকের মৃত্যু

‘আমরা জুলাই যোদ্ধা’ চট্টগ্রাম মহানগর কমিটির নেতৃত্বে ফারুক-আবির

চন্দনাইশের কাঞ্চননগরে দুই কৃষক অপহরণ, ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি

জঙ্গল সলিমপুরে চারটি সড়কের নির্মাণকাজ শুরু

আ.লীগের মিছিল, আসামি বিএনপির সাবেক মেয়র

স্বাভাবিক মৃত্যু বলে প্রচার, কাফনে রক্তের দাগ দেখে দাফনে বাধা স্থানীয়দের

চট্টগ্রামে ফুটপাত থেকে দেড় শতাধিক ভাসমান দোকান উচ্ছেদ

চমেক হাসপাতাল: অ্যাম্বুলেন্সের ভাড়া নিয়ে চালক-মালিকদের সঙ্গে এনসিপি নেতা-কর্মীদের হাতাহাতি

সীতাকুণ্ড আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৭২ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা

রেলক্রসিংয়ে বালুবাহী ট্রাক আটকে গেলে ধাক্কা, বড় দুর্ঘটনা থেকে রক্ষা