হোম > সারা দেশ > বগুড়া

বগুড়ায় বাসের পেছনে ট্রাকের ধাক্কায় সুপারভাইজার ও চালকের সহকারী নিহত

বগুড়া প্রতিনিধি

বগুড়ায় দুর্ঘটনাকবলিত বাস। ছবি: আজকের পত্রিকা

বগুড়ায় বিকল হয়ে দাঁড়িয়ে থাকা একটি বাসের পেছনে ট্রাকের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। বগুড়া-নওগাঁ মহাসড়কে কাহালু উপজেলার পাগলাপীর এলাকায় আজ বুধবার ভোর সাড়ে ৩টার দিকে দুর্ঘটনাটি ঘটেছে।

নিহতরা হলেন হানিফ পরিবহনের বাসের সুপারভাইজার উত্তম মণ্ডল (৩০) ও ট্রাকের চালকের সহকারী (৩০) হৃদয় হোসেন।

পুলিশ জানায়, ঢাকা থেকে নওগাঁগামী হানিফ পরিবহনের একটি বাস ভোর ৩টার দিকে সামনের চাকা ফেটে কাহালুর পাগলাপীর এলাকায় সড়কে দাঁড়িয়ে ছিল। ভোর সাড়ে ৩টার দিকে নওগাঁগামী একটি ট্রাক পেছন থেকে বাসটিকে ধাক্কা দেয়। এতে বাসের সুপারভাইজার ও ট্রাকের চালকের সহকারী গুরুতর আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা তাঁদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে দেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোর ৫টার দিকে উত্তম মণ্ডল এবং সকাল সাড়ে ৮টায় হৃদয় হোসেন মারা যান।

কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক পুলিশ হেফাজতে রয়েছে। নিহত দুজনের মরদেহ আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বগুড়ায় দুই পরিবহনশ্রমিক গ্রেপ্তারের প্রতিবাদে মহাসড়ক অবরোধ, ঈদযাত্রায় চরম দুর্ভোগ

স্বামীর পর স্ত্রীর আত্মহত্যা, ঋণের চাপ ও মানসিক বিপর্যয়ের অভিযোগ

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় দুজন নিহত

বগুড়ার ৩ উপজেলায়ও আজ ঈদ

বগুড়ায় দেবরকে কুপিয়ে হত্যায় ভাবিসহ গ্রেপ্তার ২

ধুনটে এসএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

বগুড়ায় বাসচাপায় ভ্যানযাত্রী মা-মেয়ে নিহত

চোর চিনে ফেলায় গলা কেটে হত্যা, গ্রেপ্তার ২

বগুড়ায় শুরু হয়েছে ঐতিহ্যবাহী কেল্লাপোশী মেলা

বগুড়ায় মোটরসাইকেলে ট্রাকের ধাক্কা, বাবা-মেয়ে নিহত, মায়ের অবস্থা গুরুতর