হোম > সারা দেশ > পাবনা

জনতার হাতে সরকারি চাল নিয়ে ধরা পড়া কৃষক দল নেতা বহিষ্কার

চাটমোহর (পাবনা) প্রতিনিধি 

সেলিম রেজা। ছবি: সংগৃহীত

পাবনার চাটমোহরে খাদ্যবান্ধব কর্মসূচির চাল গোপনে বিক্রির জন্য নিয়ে যাওয়ার সময় জনতার হাতে আটক হন কৃষক দল নেতা সেলিম রেজা। পরে কৌশলে ঘটনাস্থল থেকে পালিয়ে যান তিনি। তবে বাঁচাতে পারেননি নিজের দলীয় পদ। তাঁকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

গতকাল সোমবার ভাঙ্গুড়া উপজেলা কৃষক দলের সভাপতি আখিরুজ্জামান মাসুম ও সাধারণ সম্পাদক আব্দুল মালেক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

অভিযুক্ত সেলিম রেজা উপজেলার অষ্টমনিষা ইউনিয়ন শাখা কৃষক দলের আহ্বায়ক।

জানা গেছে, অষ্টমনিষা ইউনিয়নের হতদরিদ্রদের জন্য বরাদ্দকৃত সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির ৩০ বস্তা চাল সোমবার (২১ এপ্রিল) অটোভ্যানে করে চাটমোহরে বিক্রি করতে নিয়ে আসেন সেলিম রেজা। বিষয়টি জানতে পেরে পৌর সদরের জার্দিস মোড়ে চালসহ তাঁকে আটক করে স্থানীয় লোকজন।

চালগুলো কোথাকার এবং কোথায় যাবে—স্থানীয় বাসিন্দাদের এমন প্রশ্নে একেক সময় একেক কথা বলেন ওই কৃষক দল নেতা। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুসা নাসের চৌধুরী ঘটনাস্থলে রওনা হলে সটকে পড়েন কৃষক দল নেতা সেলিম। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে জব্দ চালের দাম নির্ধারণ করে নিলামের মাধ্যমে ৩০ হাজার টাকায় বিক্রি করে সরকারি কোষাগারে জমা করেন ইউএনও।

বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করে উপজেলা কৃষক দলের সভাপতি আখিরুজ্জামান মাসুম বলেন, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজে জড়িত থাকার অভিযোগে অষ্টমনিষা ইউনিয়ন কৃষক দলের আহ্বায়কের পদ থেকে সেলিম রেজাকে বহিষ্কার করা হয়েছে। এ ছাড়া চাল-সংক্রান্ত ঘটনার বিষয়ে দলের অন্য কেউ জড়িত কি না, তা জানার জন্য পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। এ ব্যাপারে অভিযুক্ত সেলিম রেজার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করে সাড়া না পাওয়ায় তাঁর বক্তব্য জানা যায়নি।

বন্ধ শিল্পকারখানা চালুর দ্রুত পদক্ষেপ নেওয়া হবে: শ্রমমন্ত্রী

২৪ ঘণ্টা পার হলেও শার্শায় পল্লিচিকিৎসক হত্যায় গ্রেপ্তার নেই

আইনশৃঙ্খলা নিয়ে দলমত দেখার দরকার নেই: শামা ওবায়েদ

‘ওইহানের ইফতারির টাহায় আমাগো ঈদের বাজার হইব’

রাজধানীতে দুজনের মরদেহ উদ্ধার

গৃহকর্মী নির্যাতন: রিমান্ডে ‘স্বীকারোক্তি’ দিলেও আদালতে জবানবন্দি দিলেন না বিমানের সাবেক এমডি

পুলিশ চেকপোস্টে ট্রাকচাপায় প্রাণ গেল বাবা-ছেলের, সড়ক অবরোধ

স্থগিত ভিসা প্রক্রিয়া চালু করতে সরকার কাজ করছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

যে পরিমাণ বকেয়া, আমার জন্য একটা কঠিন পরীক্ষা: টুকু

নকলের মতোই মাদক-সন্ত্রাসমুক্ত দেশ গড়ার অঙ্গীকার শিক্ষামন্ত্রীর