হোম > সারা দেশ > যশোর

২৪ ঘণ্টা পার হলেও শার্শায় পল্লিচিকিৎসক হত্যায় গ্রেপ্তার নেই

বেনাপোল (যশোর) প্রতিনিধি 

আলামিন হোসেন। ছবি: সংগৃহীত

যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

এর আগে গতকাল বৃহস্পতিবার রাতে তারাবি নামাজ শেষে বাড়ি ফেরার পথে আলামিন হোসেনকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।

জানা যায়, আলামিন পল্লিচিকিৎসক হিসেবে স্থানীয়দের কাছে বেশ পরিচিত ছিল। শার্শার নাভরন গাতিপাড়া বাজারে ‘মিম মেডিকেল হল’ নামের একটি ওষুধের দোকান চালাতেন তিনি। দ্বিতীয় বিয়ে করাকে কেন্দ্র করে কিছুদিন আগে তাঁকে মারধর করেন প্রতিবেশী এক যুবক।

আর এ ঘটনার পর বৃহস্পতিবার রাতে দোকান বন্ধ করে নামাজ শেষে বাড়ি ফেরার পথে তাঁর মোটরসাইকেল গতিরোধ করে দুর্বৃত্তরা। পরে কুপিয়ে হত্যা করে ফেলে রেখে যায়। পথচারীরা দেখতে পেয়ে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায় এবং হত্যা রহস্য উদ্‌ঘাটনে পরিবারের অভিযোগে সন্দেহভাজন চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে। প্রাথমিক ধারণা, দ্বিতীয় বিয়ে-সংক্রান্ত বিষয় নিয়ে তাঁকে হত্যা করা হতে পারে।

এদিকে নিহত আলামিনের বাবা, মা দ্রুত খুনিদের শনাক্ত করে আটক ও শাস্তির দাবি জানিয়েছেন। আলামিনের চাচাতো ভাই রাজীব বলেন, ‘আমার ভাইয়ের খুনিদের দ্রুত শনাক্ত করে আটকের দাবি জানাচ্ছি।’

এ বিষয়ে শার্শার নাভরন সার্কেলের সহকারী পুলিশ সুপার আরিফ হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আলামিন দ্বিতীয় বিয়ে-সংক্রান্ত বিষয় নিয়ে হত্যার ঘটনা ঘটতে পারে। সন্দেহভাজনদের হেফাজতে নিয়ে তথ্য উদ্‌ঘাটনের চেষ্টা চলছে।’

বন্ধ শিল্পকারখানা চালুর দ্রুত পদক্ষেপ নেওয়া হবে: শ্রমমন্ত্রী

আইনশৃঙ্খলা নিয়ে দলমত দেখার দরকার নেই: শামা ওবায়েদ

‘ওইহানের ইফতারির টাহায় আমাগো ঈদের বাজার হইব’

রাজধানীতে দুজনের মরদেহ উদ্ধার

গৃহকর্মী নির্যাতন: রিমান্ডে ‘স্বীকারোক্তি’ দিলেও আদালতে জবানবন্দি দিলেন না বিমানের সাবেক এমডি

পুলিশ চেকপোস্টে ট্রাকচাপায় প্রাণ গেল বাবা-ছেলের, সড়ক অবরোধ

স্থগিত ভিসা প্রক্রিয়া চালু করতে সরকার কাজ করছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

যে পরিমাণ বকেয়া, আমার জন্য একটা কঠিন পরীক্ষা: টুকু

নকলের মতোই মাদক-সন্ত্রাসমুক্ত দেশ গড়ার অঙ্গীকার শিক্ষামন্ত্রীর

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না: ধর্মমন্ত্রী