হোম > সারা দেশ > চট্টগ্রাম

নিয়ন্ত্রণ হারিয়ে রিকশা নালায়, ৬ মাসের শিশু নিখোঁজ

 নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম নগরের কাপাসগোলা এলাকায় নালায় নিখোঁজ শিশু উদ্ধারে ফায়ার সার্ভিসের তৎপরতা। ছবি: আজকের পত্রিকা

চট্টগ্রাম নগরের কাপাসগোলা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি ব্যাটারিচালিত রিকশা মা ও ছয় মাস বয়সী শিশুসহ নালায় পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় মাকে উদ্ধার করা গেলেও শিশুটি পানির স্রোতে তলিয়ে যায়।

শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে শেষ খবর পাওয়া পর্যন্ত শিশুটিকে উদ্ধারে ফায়ার সার্ভিস ও চসিকের কর্মীরা কাজ করছেন। এর আগে শুক্রবার রাত ৮টার দিকে কাপাসগোলার নবাব হোটেলের পাশের একটি খোলা নালায় এ ঘটনা ঘটে।

জানতে চাইলে ঘটনাস্থল থেকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের চন্দনপুরা ফায়ার স্টেশনের লিডার অলোক চাকমা বলেন, ‘আমরা শিশুটিকে উদ্ধারে কাজ করছি। এখনো উদ্ধার করা যায়নি।’

জানা গেছে, বৃষ্টি হওয়ায় নালার পানির স্রোত থাকায় উদ্ধার কার্যক্রমে বেগ পেতে হচ্ছে। ফায়ার সার্ভিসের সদস্যদের পাশাপাশি সিটি করপোরেশনের একটি উদ্ধারকারী দল নালায় ময়লা পরিষ্কার কার্যক্রমে অংশ নেন। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার কার্যক্রমের খবরাখবর নেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

প্রসঙ্গত, চট্টগ্রামে সর্বশেষ ২০২৩ সালের ২৭ আগস্ট চট্টগ্রাম নগরের উত্তর আগ্রাবাদের রঙ্গিপাড়া এলাকায় একটি নালায় পড়ে এক শিশু নিখোঁজ হয়েছে। একই বছরের ৭ আগস্ট চট্টগ্রাম সিটি করপোরেশনের ১ নম্বর পাহাড়তলী ওয়ার্ডের ফতেহপুর ইসলামী হাট-সংলগ্ন বাদামতলা এলাকার নালায় পড়ে মৃত্যু হয় কলেজছাত্রী নিপা পালিতের (২০)।

এর আগে ২০২১ সালের ৩০ জুন মেয়র গলি এলাকায় চশমা খালে পড়ে অটোরিকশাচালক ও এক যাত্রীর মৃত্যু হয়। ওই বছরের ২৫ আগস্ট নগরের মুরাদপুরে চশমা খালে পা পিছলে পড়ে তলিয়ে যান সবজি বিক্রেতা ছালেহ আহমেদ। তাঁর মরদেহ আর পাওয়া যায়নি।

বন্ধ শিল্পকারখানা চালুর দ্রুত পদক্ষেপ নেওয়া হবে: শ্রমমন্ত্রী

২৪ ঘণ্টা পার হলেও শার্শায় পল্লিচিকিৎসক হত্যায় গ্রেপ্তার নেই

আইনশৃঙ্খলা নিয়ে দলমত দেখার দরকার নেই: শামা ওবায়েদ

‘ওইহানের ইফতারির টাহায় আমাগো ঈদের বাজার হইব’

রাজধানীতে দুজনের মরদেহ উদ্ধার

গৃহকর্মী নির্যাতন: রিমান্ডে ‘স্বীকারোক্তি’ দিলেও আদালতে জবানবন্দি দিলেন না বিমানের সাবেক এমডি

পুলিশ চেকপোস্টে ট্রাকচাপায় প্রাণ গেল বাবা-ছেলের, সড়ক অবরোধ

স্থগিত ভিসা প্রক্রিয়া চালু করতে সরকার কাজ করছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

যে পরিমাণ বকেয়া, আমার জন্য একটা কঠিন পরীক্ষা: টুকু

নকলের মতোই মাদক-সন্ত্রাসমুক্ত দেশ গড়ার অঙ্গীকার শিক্ষামন্ত্রীর