হোম > সারা দেশ > ভোলা

ভোলায় দুই ইউপি সদস্যসহ আটক ৩, অস্ত্র ও জাল নোট জব্দ

ভোলা সংবাদদাতা

ভোলার দৌলতখান উপজেলায় অস্ত্র ও জাল নোটসহ আটক ব্যক্তিরা। ছবি: আজকের পত্রিকা

ভোলার দৌলতখান উপজেলায় অস্ত্র ও জাল নোটসহ তিনজনকে আটক করেছে কোস্ট গার্ড। তাঁদের মধ্যে দুজন ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য। এ সময় তিনটি দেশীয় আগ্নেয়াস্ত্র, তিনটি দেশীয় অস্ত্র, চারটি কার্তুজ ও জাল নোট জব্দ করা হয়।

আজ শুক্রবার সকালে কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এসব তথ্য জানান।

আটক ব্যক্তিরা হলেন আলাউদ্দিন (৪৫), জহির উদ্দিন বাবর (৪৮) ও লোকমান (৪২)। তাঁরা সবাই ভোলা জেলার দৌলতখান উপজেলার মদনপুর চরের বাসিন্দা। এর মধ্যে আলাউদ্দিন দৌলতখান উপজেলার মদনপুর ইউপির ৬ নম্বর ওয়ার্ডের সদস্য এবং লোকমান একই ইউপির ৪ নম্বর ওয়ার্ডের সদস্য।

আটক ব্যক্তিরা ডাকাত দলের সদস্য বলেও কোস্ট গার্ড জানিয়েছে।

সিয়াম-উল-হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে ভোলা কোস্ট গার্ড বেইসের একটি দল দৌলতখানের মদনপুরের চর এলাকায় অভিযান চালায়। এ সময় ওই এলাকা থেকে তিনটি দেশীয় আগ্নেয়াস্ত্র, তিনটি দেশীয় অস্ত্র, চারটি কার্তুজ ও ৯টি ১ হাজার টাকার জাল নোটসহ তিনজনকে আটক করা হয়। তাঁদের থানায় হস্তান্তর করা হয়েছে।

বন্ধ শিল্পকারখানা চালুর দ্রুত পদক্ষেপ নেওয়া হবে: শ্রমমন্ত্রী

২৪ ঘণ্টা পার হলেও শার্শায় পল্লিচিকিৎসক হত্যায় গ্রেপ্তার নেই

আইনশৃঙ্খলা নিয়ে দলমত দেখার দরকার নেই: শামা ওবায়েদ

‘ওইহানের ইফতারির টাহায় আমাগো ঈদের বাজার হইব’

রাজধানীতে দুজনের মরদেহ উদ্ধার

গৃহকর্মী নির্যাতন: রিমান্ডে ‘স্বীকারোক্তি’ দিলেও আদালতে জবানবন্দি দিলেন না বিমানের সাবেক এমডি

পুলিশ চেকপোস্টে ট্রাকচাপায় প্রাণ গেল বাবা-ছেলের, সড়ক অবরোধ

স্থগিত ভিসা প্রক্রিয়া চালু করতে সরকার কাজ করছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

যে পরিমাণ বকেয়া, আমার জন্য একটা কঠিন পরীক্ষা: টুকু

নকলের মতোই মাদক-সন্ত্রাসমুক্ত দেশ গড়ার অঙ্গীকার শিক্ষামন্ত্রীর