
এক বছরেরও বেশি সময় ধরে ইসরায়েলি আগ্রাসন চলছে ফিলিস্তিনের অবরুদ্ধ ভূখণ্ড গাজায়। ইসরায়েলের নির্বিচার হামলায় অঞ্চলটি আক্ষরিক অর্থেই ধুলোর স্তূপে পরিণত হয়েছে। এই অবস্থায় অঞ্চলটিতে দুদিনের সাময়িক যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছেন মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি। একই সঙ্গে, অল্প কিছু জিম্মি-বন্দী বিনিময়ের প্রস্তাবও দিয়েছেন তিনি।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল রোববার এই প্রস্তাব দেন মিসরের প্রেসিডেন্ট। তবে এই যুদ্ধবিরতির মূল লক্ষ্য গাজায় একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি বাস্তবায়নের পথ তৈরি করা। তবে এই প্রস্তাব গাজার নিয়ন্ত্রক গোষ্ঠী হামাস এবং ইসরায়েলের কাছে উপস্থাপন করা হয়েছে কিনা সে বিষয়ে কোনো তথ্য দেননি সিসি।
মিসরের রাজধানী কায়রোতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সিসি জানান, এই দুই দিনের যুদ্ধবিরতিতে হামাস চারজন ইসরায়েলি জিম্মিকে মুক্ত করে দেবে বিপরীতে ইসরায়েলও তাদের কারাগারে বন্দী নির্দিষ্ট সংখ্যক ফিলিস্তিনিদের মুক্তি দেবে। এর পরবর্তী ১০ দিনের মধ্যে ব্যাপক আলোচনার মাধ্যমে একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি বাস্তবায়ন করা হবে।
আবদেল ফাত্তাহ আল-সিসির এই প্রস্তাব এমন এক সময়ে এল, যখন ইসরায়েল ফিলিস্তিনি ভূখণ্ডে অব্যাহতভাবে হামলা চালিয়ে যাচ্ছে। পাশাপাশি লেবাননে হিজবুল্লাহর সঙ্গে লড়াইয়ে যুক্ত হয়েছে এবং সম্প্রতি ইরানের ওপর বিমান হামলা চালিয়েছে।
এই বিমান হামলার বিষয়ে ইরান জানিয়েছে, ইসরায়েলের শতাধিক যুদ্ধবিমান এই হামলায় অংশ নিলেও সেগুলো ইরানের আকাশসীমায় প্রবেশ করেনি। বরং ইরাকে অবস্থিত যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর নিয়ন্ত্রণাধীন আকাশসীমা থেকে।
ইরানের সশস্ত্র বাহিনী এক বিবৃতিতে বলেছে, ইসরায়েল যুক্তরাষ্ট্র নিয়ন্ত্রিত ইরাকি আকাশসীমা ব্যবহার করে ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছিল। কারণ, আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ইসরায়েলি যুদ্ধবিমানগুলোকে ইরানের আকাশসীমা প্রবেশ করতে দেয়নি। পাশাপাশি ইরানের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ইসরায়েলি ক্ষেপণাস্ত্রের প্রায় সবগুলোকেই ঠেকিয়ে দিয়েছে।
এক বিবৃতিতে ইরানি প্রতিরক্ষা বাহিনী বলেছে, ‘আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ও স্পষ্ট আক্রমণের মাধ্যমে গতকাল সন্ত্রাসী মার্কিন বাহিনীর নিয়ন্ত্রণাধীন ইরাকি আকাশসীমা ব্যবহার করে শত্রু (ইহুদিবাদী) যুদ্ধবিমানগুলো ইরানের বিভিন্ন সীমান্তে অবস্থিত রাডারের দিকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলা করেছে।’
বিবৃতিতে আরও বলা হয়, ‘এই রাডারগুলো ইলাম প্রদেশের পশ্চিমাঞ্চল এবং খুজেস্তান প্রদেশ ও তেহরান প্রদেশের আশপাশে অবস্থিত।’ এতে আরও বলা হয়, ‘ইরানের আকাশসীমার ১০০ কিমি দূরে থেকে ছোড়া এই ক্ষেপণাস্ত্রগুলোর ওয়ারহেডগুলোর ওজন ইরানের ব্যালিস্টিক মিসাইলের ওয়ারহেডগুলোর ওজনের পাঁচ ভাগের এক ভাগ।’
ইরানের সশস্ত্র বাহিনীর বিবৃতিতে আরও বলা হয়, ‘ইরানি রাডার ইউনিটগুলো ইসরায়েলি আগ্রাসনের ফলে সামান্যই ক্ষতির সম্মুখীন হয়েছে। সবগুলো রাডার ইউনিটই হয় মেরামত করা হয়েছে, না হয় মেরামত করা হচ্ছে।’ বিবৃতিতে বলা হয়, ‘বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ট্র্যাক করে প্রতিহত করা হয়েছে এবং শত্রুর বিমানগুলোকে দেশের আকাশসীমায় প্রবেশ থেকে বাধা দেওয়া হয়েছে।’

যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের গোয়েন্দা সংস্থাগুলোর সতর্কবার্তার পর ইউক্রেনের রাজধানী কিয়েভে রাতভর ব্যাপক হামলা চালিয়েছে রাশিয়া। এই হামলায় অন্তত একজন নিহত এবং এক কিশোরসহ কমপক্ষে ২১ জন আহত হয়েছেন বলে স্থানীয় কর্মকর্তারা নিশ্চিত করেছেন।
৪ ঘণ্টা আগে
ইউরোপজুড়ে সিফিলিস ও গনোরিয়ার মতো যৌনবাহিত রোগের (এসটিআই) সংক্রমণ রেকর্ড মাত্রায় পৌঁছেছে। ইউরোপীয় রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ কেন্দ্রের (ইসিডিসি) প্রকাশিত সর্বশেষ তথ্যে দেখা গেছে, গত এক দশকের বেশি সময়ের মধ্যে এই দুই রোগের সংক্রমণ এখন সর্বোচ্চ পর্যায়ে রয়েছে।
৫ ঘণ্টা আগে
ইরানের সঙ্গে একটি বড় ধরনের চুক্তি ‘মোটামুটি চূড়ান্ত’ হয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান কয়েক মাসের রক্তক্ষয়ী সংঘাত অবসান এবং কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ‘হরমুজ প্রণালি’ পুনরায় উন্মুক্ত করার বিষয় এর মধ্যে অন্তর্ভুক্ত থাকছে।
৬ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি বাসভবন হোয়াইট হাউসের বাইরে শনিবার (২৩ মে) সন্ধ্যায় ভয়াবহ গোলাগুলির ঘটনা ঘটেছে। সেখানে নিরাপত্তার দায়িত্বে থাকা সিক্রেট সার্ভিস এজেন্টদের গুলিতে নাসিরে বেস্ট (২১) নামের এক বন্দুকধারী নিহত হয়েছেন। এই ঘটনায় এক সাধারণ পথচারী গুলিবিদ্ধ হয়ে আশঙ্কাজনক অবস্থায়...
৬ ঘণ্টা আগে