উগ্রপন্থী সংগঠন হিযবুত তাহরীর ও আনসারুল্লাহ বাংলা টিমের (এবিটি) ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কোনো পরিকল্পনা অন্তর্বর্তী সরকারের নেই। আজ রোববার প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের ফ্যাক্টস ফেসবুক পেজের এক পোস্টে এ কথা জানানো হয়েছে।
পোস্টে বলা হয়েছে, ‘উগ্রপন্থী সংগঠন হিযবুত তাহরীর এবং আনসারুল্লাহ বাংলা টিম বাংলাদেশে নিষিদ্ধ। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার দেশের সব উগ্রপন্থী সংগঠনের প্রতি জিরো টলারেন্স নীতি বজায় রেখেছে। সম্প্রতি বাংলাদেশি লেখক তসলিমা নাসরিন টুইটারে একটি পোস্ট করেছেন, যা আমাদের নজরে এসেছে। তিনি এই সপ্তাহের শুরুতে দাবি করেছেন যে অন্তর্বর্তী সরকার দুটি গ্রুপের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। তাঁর এই দাবি সত্য নয়।’
পোস্টে প্রধান উপদেষ্টার প্রেস উইং আরও বলেছে, গত কয়েক দশকে নিষিদ্ধঘোষিত এই দুই গ্রুপসহ অন্যান্য উগ্রপন্থী সংগঠনের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কোনো পরিকল্পনা বাংলাদেশ সরকারের নেই।

মানবিক বিবেচনা ও পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বিশেষ ক্ষমতার আওতায় তাদের সাজা মওকুফ করা হয়েছে। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে দ্রুত সময়ের মধ্যে তাদের মুক্তি কার্যকর করা হবে।
২৪ মিনিট আগে
ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে সংশ্লিষ্ট সকল ইমাম, মুকাব্বির এবং দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিকে নির্ধারিত সময়ের আগে জাতীয় মসজিদে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
১ ঘণ্টা আগে
ঈদুল আজহা উপলক্ষে ট্রেনে ঘরমুখী মানুষের বাড়তি চাপের মধ্যেও বড় ধরনের কোনো বিপর্যয়ের শঙ্কা নেই বলে জানিয়েছেন সড়ক, রেল এবং নৌমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, পুরোনো রেললাইন ও লোকোমোটিভ (রেল ইঞ্জিন) নিয়েই সর্বোচ্চ সতর্কতার সঙ্গে ঈদযাত্রা পরিচালনা করা হচ্ছে। রেললাইনের ওপর খড় শুকাতে দেওয়ার কারণে...
৩ ঘণ্টা আগে
ভুক্তভোগী শিশুর বাবা ২০ মে পল্লবী থানায় এই ঘটনায় একটি মামলা দায়ের করেন। সেদিনই পুলিশ অভিযুক্ত ব্যক্তি ও তাঁর স্ত্রীকে আদালতে হাজির করে এবং তদন্তের স্বার্থে পৃথক আবেদন জমা দেয়।
৩ ঘণ্টা আগে