
বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ইনস্ট্যান্ট ম্যাসেজিং প্ল্যাটফর্মগুলোর একটি হলো হোয়াটসঅ্যাপ। অ্যাপটির সঙ্গে সংশ্লিষ্ট নম্বর হারিয়ে গেলে বা কোনো ব্যক্তিগত কারণে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ডিলিট করতে চান অনেকেই।
হোয়াটসঅ্যাপের ওয়েব সংস্করণ থাকলেও অ্যাকাউন্ট ডিলিটের জন্য আপনাকে আইওএস বা অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহার করতে হবে।
অ্যান্ড্রয়েড থেকে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ডিলিট করবেন যেভাবে
১. অ্যান্ড্রয়েড ফোন থেকে হোয়াটসঅ্যাপ চালু করুন।
২. ওপরের ডান দিকে থাকা তিন ডট আইকোনে ট্যাপ করুন।
৩. এর ফলে একটি মেনু চালু হবে। মেনু থেকে সেটিংস অপশনে ট্যাপ করুন।
৪. এখন অ্যাকাউন্ট অপশনে ট্যাপ করুন।
৫. এরপর ‘ডিলিট মাই অ্যাকাউন্ট’ অপশনে ট্যাপ করুন।
৬. পরের পেজে দেশের ফোন কোড ও ফোন নম্বর দিন। এরপর ‘ডিলিট অ্যাকাউন্ট’ অপশনে ট্যাপ করুন।
আইওএস থেকে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ডিলিট করবেন যেভাবে
১. আইফোন থেকে হোয়াটসঅ্যাপ খুলুন।
২. নিচের ডান দিকে থাকা ‘সেটিংস’ ট্যাবে ট্যাপ করুন।
৩. এখন ‘অ্যাকাউন্ট’ অপশনে ট্যাপ করুন।
৪. এরপর ‘ডিলিট মাই অ্যাকাউন্ট’ অপশনে ট্যাপ করুন।
৬. পরের পেজে দেশের ফোন কোড ও ফোন নম্বর দিন। আবার ‘ডিলিট মাই অ্যাকাউন্ট’ অপশনে ট্যাপ করুন।
হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট মুছে ফেললে যা ঘটবে
হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট একবার ডিলিট হয়ে গেলে এটি আর ফেরত পাওয়া যায় না। নতুন ব্যবহারকারী হিসেবে অ্যাকাউন্টে সাইন আপ করতে হবে। অ্যাকাউন্ট মুছে ফেলার আগে কিছু বিষয় মনে জেনে রাখা প্রয়োজন—
হোয়াটসঅ্যাপ তথ্য মুছে ফেলতে যতটুকু সময় নেয়
হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ডিলিটের পর আর এই অ্যাকাউন্টে প্রবেশ করতে পারবেন না। তবে প্ল্যাটফর্মটি সব তথ্য মুছে ফেলতে ৯০ দিন পর্যন্ত সময় নিতে পারে। ৯০ দিন পরও এই তথ্যের কিছু কপি ব্যাকআপ স্টোরেজে রয়ে যেতে পারে।
তথ্যসূত্র: এক্সডিএ ডেভেলপারস

যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়ার (আইপিও) পরিকল্পনা প্রকাশ করেছে ইলন মাস্কের মালিকানাধীন মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান স্পেসএক্স। এর ফলে সাধারণ বিনিয়োগকারীরা পুঁজিবাজারে প্রতিষ্ঠানটির শেয়ার কেনাবেচা করতে পারবেন। রকেট তৈরির পাশাপাশি ‘স্টারলিংক’ নামের স্যাটেলাইট ইন্টারনেট সেবা দিয়ে থাকে...
৩ দিন আগে
সকালে ঘুম থেকে উঠেই ল্যাপটপ খোলার তোড়জোড় করছিলেন সিঙ্গাপুরের মেটা অফিসের এক কর্মী। হঠাৎ ইনবক্সে টুং করে শব্দ। সময় তখন ভোর ৪টা। ই-মেইলে লেখা—‘কোম্পানিতে আপনার পরিষেবার আর প্রয়োজন নেই।’
৪ দিন আগে
নোবেলজয়ী লেখক ওলগা তোগারচুক জানিয়েছেন, তিনি লেখালেখির ক্ষেত্রে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে পোল্যান্ডের এই নারী লেখক বিষয়টি স্বীকার করেন। এমনকি তিনি জানান, তাঁর সর্বশেষ উপন্যাস লিখতেও তিনি এআই ব্যবহার করেছেন।
৪ দিন আগে
বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তি ইলন মাস্কের করা মামলায় তাঁরই বিপক্ষে রায় দিয়েছে যুক্তরাষ্ট্রের জুরি বোর্ড। জুরিদের মতে, মানবকল্যাণে কাজ করার মূল লক্ষ্য থেকে সরে গেছে বলে যে অভিযোগে মাস্ক ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা করেছিলেন...
৫ দিন আগে