
ইরানে গতকাল শনিবার ভোরে হামলা চালিয়েছিল ইসরায়েল। শতাধিক যুদ্ধবিমান এই হামলায় অংশ নিলেও সেগুলো ইরানের আকাশসীমায় প্রবেশ করেনি। বরং ইরাকে অবস্থিত যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর নিয়ন্ত্রণাধীন আকাশসীমা থেকে। ইরানের সশস্ত্রবাহিনী গতকাল শনিবার এক বিবৃতিতে এই বিষয়টি জানিয়েছে।
ইরানের সশস্ত্রবাহিনী এক বিবৃতিতে বলেছে, ইসরায়েল যুক্তরাষ্ট্র নিয়ন্ত্রিত ইরাকি আকাশসীমা ব্যবহার করে ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছিল। কারণ, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইসরায়েলি যুদ্ধবিমানগুলোকে ইরানের আকাশসীমা প্রবেশ করতে দেয়নি। পাশাপাশি ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইসরায়েলি ক্ষেপণাস্ত্রের প্রায় সবগুলোকেই ঠেকিয়ে দিয়েছে।
এক বিবৃতিতে ইরানি প্রতিরক্ষাবাহিনী বলেছে, ‘আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ও স্পষ্ট আক্রমণের মাধ্যমে গত শনিবার সন্ত্রাসী মার্কিন বাহিনীর নিয়ন্ত্রণাধীন ইরাকি আকাশসীমা ব্যবহার করে শত্রু (ইহুদিবাদী) যুদ্ধবিমানগুলো ইরানের বিভিন্ন সীমান্তে অবস্থিত রাডারের দিকে দূর পাল্লার ক্ষেপণাস্ত্র হামলা করেছে।’
বিবৃতিতে আরও বলা হয়, ‘এই রাডারগুলো ইলাম প্রদেশের পশ্চিমাঞ্চল এবং খুজেস্তান প্রদেশ ও তেহরান প্রদেশের আশপাশে অবস্থিত।’ এতে আরও বলা হয়, ‘ইরানের আকাশসীমার ১০০ কিমি দূরে থেকে ছোড়া এই ক্ষেপণাস্ত্রগুলোর ওয়ারহেডগুলোর ওজন ইরানের ব্যালিস্টিক মিসাইলের ওয়ারহেডগুলোর ওজনের পাঁচ ভাগের এক ভাগ।’
ইরানের সশস্ত্রবাহিনীর বিবৃতিতে আরও বলা হয়, ‘ইরানি রাডার ইউনিটগুলো ইসরায়েলি আগ্রাসনের ফলে সামান্যই ক্ষতির সম্মুখীন হয়েছে। সবগুলো রাডার ইউনিটই হয় মেরামত করা হয়েছে, না হয় পুনরায় মেরামত করা হচ্ছে।’ বিবৃতিতে বলা হয়, ‘বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ট্র্যাক করে প্রতিহত করা হয়েছে এবং শত্রুর বিমানগুলোকে দেশের আকাশসীমায় প্রবেশ থেকে বাধা দেওয়া হয়েছে।’
ইরানের জেনারেল স্টাফ জানিয়েছে, ইরান উপযুক্ত সময়ে এই আগ্রাসনের জবাব দেওয়ার অধিকার রাখে। বিবৃতিতে, গাজা ও লেবাননে নিরীহ মানুষের হত্যাকাণ্ড রোধে একটি স্থায়ী অস্ত্রবিরতির প্রয়োজনীয়তার কথা পুনর্ব্যক্ত করেছে।
বিবৃতিতে যুক্তরাষ্ট্রকে নির্দেশ করে বলা, ওয়াশিংটন পুরো মধ্যপ্রাচ্যের নিরাপত্তার বিরুদ্ধে অপরাধমূলক কর্মকাণ্ডে অবৈধ ও বেআইনি ইহুদিবাদী সরকারকে সর্বাত্মক সহায়তা প্রদান করছে। এ সময় ইরান, মার্কিন প্রশাসনকে ইসরায়েলকে নিয়ন্ত্রণে রাখার আহ্বান জানায়।

যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের গোয়েন্দা সংস্থাগুলোর সতর্কবার্তার পর ইউক্রেনের রাজধানী কিয়েভে রাতভর ব্যাপক হামলা চালিয়েছে রাশিয়া। এই হামলায় অন্তত একজন নিহত এবং এক কিশোরসহ কমপক্ষে ২১ জন আহত হয়েছেন বলে স্থানীয় কর্মকর্তারা নিশ্চিত করেছেন।
২ ঘণ্টা আগে
ইউরোপজুড়ে সিফিলিস ও গনোরিয়ার মতো যৌনবাহিত রোগের (এসটিআই) সংক্রমণ রেকর্ড মাত্রায় পৌঁছেছে। ইউরোপীয় রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ কেন্দ্রের (ইসিডিসি) প্রকাশিত সর্বশেষ তথ্যে দেখা গেছে, গত এক দশকের বেশি সময়ের মধ্যে এই দুই রোগের সংক্রমণ এখন সর্বোচ্চ পর্যায়ে রয়েছে।
৩ ঘণ্টা আগে
ইরানের সঙ্গে একটি বড় ধরনের চুক্তি ‘মোটামুটি চূড়ান্ত’ হয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান কয়েক মাসের রক্তক্ষয়ী সংঘাত অবসান এবং কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ‘হরমুজ প্রণালি’ পুনরায় উন্মুক্ত করার বিষয় এর মধ্যে অন্তর্ভুক্ত থাকছে।
৪ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি বাসভবন হোয়াইট হাউসের বাইরে শনিবার (২৩ মে) সন্ধ্যায় ভয়াবহ গোলাগুলির ঘটনা ঘটেছে। সেখানে নিরাপত্তার দায়িত্বে থাকা সিক্রেট সার্ভিস এজেন্টদের গুলিতে নাসিরে বেস্ট (২১) নামের এক বন্দুকধারী নিহত হয়েছেন। এই ঘটনায় এক সাধারণ পথচারী গুলিবিদ্ধ হয়ে আশঙ্কাজনক অবস্থায়...
৪ ঘণ্টা আগে