
উদীয়মান অর্থনীতির দেশগুলোর জোট ব্রিকসের নতুন নোট সামনে এসেছে। গত বৃহস্পতিবার রাশিয়ার কাজানে শহরে ব্রিকস শীর্ষ সম্মেলন শেষ হওয়ার পরপরই নোটটি সামনে আসল। এরই মধ্যে এই নোট হাতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।
রুশ বার্তা সংস্থা স্পুটনিক এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, প্রাথমিকভাবে ‘১০০ ব্রিকস’ মূল্যের এক হাজারটি নোট ছাপা হয়েছে। রাশিয়ার ভ্লাদিমির অঞ্চলের কিরজাচ শহরে নোটগুলো ছাপা হয়। রাশিয়ার কাজানে জোটটির শীর্ষ সম্মেলনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে এই প্রতীকী ব্রিকস নোট উপহার দেওয়া হয়।
দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে ২০২৩ সালের ব্রিকস শীর্ষ সম্মেলনে এই নোট প্রচলনর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
ডলারের আধিপত্য ঠেকাতে বিকল্প আনছে ব্রিকস জোট
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, নোটটি ‘কোয়াজি মানি’ বা সহজে নগদায়নযোগ্য। এটি ব্রিকস সদস্য রাষ্ট্রগুলোর পারস্পরিক সহযোগিতার প্রতীক।
নতুন এই নোটটির সামনের দিকে ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকার জাতীয় পতাকা এবং ঐতিহ্যর প্রতীক রয়েছে। এর পেছনের অংশে নতুন সদস্য মিশর, ইথিওপিয়া, ইরান এবং সংযুক্ত আরব আমিরাতসহ সম্ভাব্য অংশীদারদের পতাকা এবং নাম হয়েছে। নোটটির সমস্ত অঙ্কন হস্তখচিত।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) ছড়িয়ে পড়া ব্রিকসের নতুন এই নোটের পেছনের অংশে বাংলাদেশের পতাকাও দেখা গেছে। তবে পতাকাটি বাংলাদেশের মানচিত্রখচিত, যেটি মহান মুক্তিযুদ্ধের সময়ের।
কিরজাচ টাইপোগ্রাফি জেএসসের প্রতিষ্ঠাতা ও মালিক ইয়েভজেনি ফিদোরভ এর মুদ্রণ করেছেন। এই নোটটি বৈশ্বিক সহযোগিতা ও বহুমুখীতার জন্য ‘হৃদয়গ্রাহী সমর্থনের’ প্রতীক হিসাবে ব্রিকস সভায় একটি উপহার ছিল। সম্মেলনে ব্রিকস সদস্যরাও একে সমর্থন করেছেন।
নোটটি হাতে আঁকা ও উদীয়মান বহুমুখী বিশ্বের প্রতীক উল্লেখ করে ফিওদোরভ বলেছেন, নোটের সামনের অংশে বৃত্তের মাঝে ব্রিকস সদস্য রাষ্ট্রগুলোর পতাকা সমতার প্রতীক। রুশ ব্যাংক নোটের মতো ব্রিকস নোটও জাল করা সম্ভব নয় বলে দাবি করেছেন তিনি।
এই নোটের ডিজাইন করেছেন ইউরি ইয়ারমাকভ। তিনি বিভিন্ন দেশের ১০ টিরও বেশি মুদ্রার নকশা করেছেন। আশির দশকে তিনি ইরাকি দিনারে সাদ্দাম হোসেন ও ভিয়েতনামের মুদ্রা ‘ডং’-এ বিপ্লবী হো চি মিনের প্রতিকৃতি এঁকেছিলেন।
পুতিন এর আগে বলেছিলেন, একক ব্রিকস মুদ্রা তৈরির বিষয়টি জোটের টেবিলে নেই। এ বিষয়ে সাবধানতার সঙ্গে সিদ্ধান্ত নেওয়া হবে।

প্রতিবছর কোরবানির ঈদ ঘিরে সারা দেশ থেকে সংগৃহীত চামড়া আসে সাভারের চামড়া শিল্পনগরীতে। একসঙ্গে এই বিপুল পরিমাণ চামড়া প্রবেশ করায় তার সংরক্ষণ ও প্রক্রিয়াজাত কার্যক্রমে সরাসরি কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার (সিইটিপি) ব্যবস্থাপনায় তৈরি হয় অতিরিক্ত চাপ।
৫ ঘণ্টা আগে
অন্তর্বর্তী সরকারের সময় বাতিল হওয়া ২৭টি সৌরবিদ্যুৎ প্রকল্পের মধ্যে ৬টি আবার ফেরত এনেছে সরকার। এ জন্য কেন্দ্রগুলো থেকে বিদ্যুতের ক্রয়মূল্য গড়ে আড়াই সেন্ট কমিয়ে (১০০ সেন্টে ১ ডলার) চুক্তি করা হয়েছে। পাশাপাশি নতুন ছয়টি সৌরবিদ্যুৎ প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে।
৫ ঘণ্টা আগে
আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস উপলক্ষে ‘ওয়াক ফর বায়োডাইভারসিটি’ শীর্ষক পদযাত্রা ও ‘বাংলাদেশের অদেখা জীববৈচিত্র্য’ শীর্ষক উন্মুক্ত আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
১১ ঘণ্টা আগে
প্রতি লিটার জেট ফুয়েলের দাম ৩৯ টাকা ৫৭ পয়সা কমানো হয়েছে। আজ শনিবার মধ্যরাত থেকে নতুন দাম কার্যকর হবে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে। বিইআরসি জানিয়েছে, আজ শনিবার এই দামের বিষয়ে কমিশনে শুনানি অনুষ্ঠিত হয়।
১১ ঘণ্টা আগে