
যুক্তরাষ্ট্র ও কানাডা সফরের বিষয়ে অবহিত করতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
আজ শনিবার প্রধান উপদেষ্টার বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গিয়ে সাক্ষাৎ করেন সেনা প্রধান। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে গণমাধ্যমকে বিষয়টি জানানো হয়।
প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, বৈঠকে জেনারেল ওয়াকের-উজ-জামান প্রধান উপদেষ্টাকে তার সাম্প্রতিক যুক্তরাষ্ট্র ও কানাডা সফর সম্পর্কে অবহিত করেন।
সরকারি সফরে গত ১৫ অক্টোবর সরকারি সফরে যুক্তরাষ্ট্র ও কানাডায় যান সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। গতকাল শুক্রবার দেশে ফেরেন তিনি।

শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি প্রতিরোধে উচ্চ আদালতের নির্দেশনার ১৭ বছর পরও দেশের অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠানে ‘যৌন হয়রানি প্রতিরোধ কমিটি’ গঠন হয়নি। বিশেষ করে অধিকাংশ প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের এবং মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে এই কমিটি নেই।
৬ ঘণ্টা আগে
বাংলাদেশে সম্প্রতি শিশুদের ওপর ঘটে যাওয়া একের পর এক নৃশংস সহিংসতা, ধর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনায় গভীর ক্ষোভ এবং উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফ। একই সঙ্গে সংস্থাটি ভুক্তভোগী পরিবারগুলোর প্রতি আন্তরিক সমবেদনা জানিয়ে এই বর্বরতা বন্ধে অবিলম্বে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে।
১০ ঘণ্টা আগে
এবার নারায়ণগঞ্জ ও পটুয়াখালীতে ধর্ষণে অভিযুক্ত দুজনকে পিটুনি দিয়েছে বিক্ষুব্ধ জনতা। এর আগে চট্টগ্রামে দুই দিনে এ রকম দুজন গণপিটুনির শিকার হয়েছে। এ নিয়ে তিন দিনে ধর্ষণে অভিযুক্ত চারজনকে পিটুনি দিয়েছে ক্ষুব্ধ মানুষ।
১০ ঘণ্টা আগে
‘রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন ঘটাতে হবে। একই সঙ্গে আমাদের জাতীয় জীবনে পুনরায় বাংলাদেশের আবহমানকালের ধর্মীয়, সামাজিক, সাংস্কৃতিক মূল্যবোধের পুনর্জীবন ঘটাতে হবে। এ ক্ষেত্রেও কবি কাজী নজরুল ইসলামের জীবন এবং কর্ম আমাদের জন্য প্রাসঙ্গিক...
১১ ঘণ্টা আগে