
গণতন্ত্র হরণকারীদের বিচারের আওতায় আনার জন্য ড. ইউনূসকে সরকারে বসানো হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। তিনি বলেন, ‘আপনাকে (ড. ইউনূস) সরকারে বসানো হয়েছে বাংলাদেশে আওয়ামী লীগের মতো যারা ষড়যন্ত্র করে বাংলাদেশের গণতন্ত্র হরণ করেছে, যারা বাংলাদেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করেছে, যারা মায়ের বুক খালি করেছে, তাদেরকে বিচারের আওতায় আনার জন্য।’
আজ বুধবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) উদ্যোগে আয়োজিত গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে ডেমোক্রেটিক লীগের সাধারণ সম্পাদক মরহুম সাইফুদ্দীন আহমেদ মনির ভূমিকা শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে উদ্দেশ্য করে জয়নুল আবদিন ফারুক বলেন, ‘সবাই বলে শহীদের রক্ত বৃথা যেতে দিবে না। মুগ্ধের রক্ত বৃথা যেতে দিবে না। তাদের মনের আশা পূরণ করার জন্যই আজকের এই অন্তর্বর্তী সরকার। কিন্তু সেই আশা কি পূরণ হচ্ছে? জনগণ কেন প্রশ্ন করবে, এখন চিনির দাম বাড়ল কেন? পেঁয়াজের দাম বাড়ল কেন? কাগজ যাওয়ার আগেই পুলিশ বাড়িতে গিয়ে আসামি গ্রেপ্তার করে। এগুলো জনগণ জানতে চায়।’
তিনি আরও বলেন, ‘ড. ইউনূস এগুলো শোনার জন্য, আপনাকে এই গদিতে বসার জন্য কেউ রক্ত দেয়নি। মুগ্ধের রক্ত এ জন্য দেয়নি। আপনাকে সরকারে বসানো হয়েছে বাংলাদেশে আওয়ামী লীগের মতো যারা ষড়যন্ত্র করে বাংলাদেশের গণতন্ত্রকে হরণ করেছে, যারা বাংলাদেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করেছে, যারা মায়ের বুক খালি করেছে, তাদের বিচারের আওতায় আনার জন্য আপনাকে সরকারে বসানো হয়েছে।’
ফারুক আরও বলেন, ‘জনগণ এখন বলা শুরু করেছে, সংস্কারের নামে কেন দেরি হচ্ছে? সংস্কারও চলবে, গ্রেপ্তারও চলবে এবং হাসিনাকে আনার ব্যবস্থাও করতে হবে। এখন মামলা হয়, আর আপনারা (অন্তর্বর্তীকালীন সরকার) বলেন, তদন্ত করে দেখব মামলা সঠিক কি না। কোথায় হারুন, কোথায় বিপ্লব, কোথায় মেহেদী; যারা আমার অফিস তছনছ করে আমাদের গ্রেপ্তার করেছে। এখন কেন তদন্ত করে ব্যবস্থা করা হবে! খুনিদের কেন এখনো বিভিন্ন মিডিয়ায় বসতে দেওয়া হয়? কেন আবার শেখ মুজিবের প্রেতাত্মারা ষড়যন্ত্র করে আপনার বিরুদ্ধে কথা বলবে, এই সুযোগ কেন আপনি দেবেন?’
সভাপতির বক্তব্যে এনপিপির চেয়ারম্যান এবং জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ড. ফরিদুজ্জামান ফরহাদ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসের উদ্দেশে বলেন, ‘ড. ইউনূস অত্যন্ত জনপ্রিয় ব্যক্তি। শেখ হাসিনার প্রেতাত্মারা এখনো প্রতিটি জায়গায় রয়েছে। এই সরকারের উচিত তাদের বের করে দেওয়া। পণ্যের ক্রয়ক্ষমতা মানুষের নাগালের বাইরে চলে গেছে। দ্রব্যমূল্য কমাতে হবে। এগুলো না করলে আপনার জনপ্রিয়তা আস্তে আস্তে কমে যাবে। আওয়ামী লীগকেও নিষিদ্ধ করতে হবে।’
আলোচনা সভায় এ সময় আরও বক্তব্য রাখেন জাতীয় গণতান্ত্রিক পার্টির সভাপতি মুক্তিযোদ্ধা খন্দকার লুৎফর রহমানসহ আরও অনেক নেতা।

বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সংসদের নবগঠিত কমিটির সভাপতি দূর্জয় রায় ও সাধারণ সম্পাদক হয়েছেন মুহাম্মদ মোস্তাকিম। সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন মিশকাতুল মাশিয়াত। ঢাবি সংসদের ৩৬তম সম্মেলন ও কাউন্সিল অধিবেশনে এই কমিটি ঘোষণা করা হয়...
১৯ ঘণ্টা আগে
ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা ও ডিম নিক্ষেপের ঘটনায় মামলা হয়েছে। ছাত্রদল ও যুবদলের আট নেতা-কর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১০০ জনকে আসামি করে মামলাটি করেন দলটির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব তারেক রেজা। অন্যদিকে মামলা প্রত্যাহারসহ নাসীরুদ্দীন পাটওয়ারীক
২ দিন আগে
গণতান্ত্রিক সমাজে রাজনৈতিক মতপার্থক্য থাকতেই পারে। তাই বলে ভিন্নমতের কারণে হামলা, সহিংসতা ও অপমানজনক আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এই ঘটনা রাজনৈতিক সহনশীলতা ও গণতান্ত্রিক সংস্কৃতির পরিপন্থী...
২ দিন আগে
অন্তর্বর্তী সরকারের সময় বলা হয়েছিল নির্বাচিত সরকার না থাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে। কিন্তু নির্বাচনের পরও পরিস্থিতির উন্নতি হয়নি, বরং আরও খারাপ হয়েছে। এভাবে চলতে থাকলে জনগণ কত দিন সহ্য করবে, জানি না। বিশ্বজুড়ে তরুণ প্রজন্ম রাজনৈতিকভাবে সচেতন হয়ে উঠছে। বাংলাদেশের ২০২৪ সালের গণ-অভ্যুত্থান,
২ দিন আগে