
সুষ্ঠু নির্বাচনের জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে ক্ষমতায় বসানো হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
আজ মঙ্গলবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে শহীদ নাসিরউদ্দিন আহাম্মেদ পিন্টু ফাউন্ডেশনের এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘জানা-অজানা হাজারো মানুষের আত্মত্যাগের বিনিময়ে শুধুমাত্র একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে ক্ষমতায় বসানো হয়েছে। অন্য কিছুর জন্য বসানো হয়নি। নির্বাচনটা সঠিকভাবে হওয়ার দিকে নজর দেন। সে নির্বাচনে যদি বিএনপি ক্ষমতায় আসে তাহলে আপনাদের সমস্যা কোথায়? অন্য কেউ ক্ষমতায় আসলেও সমস্যা কোথায়? আপনাদের ঘাড়ে চেপে বসে আছে শেখ হাসিনার পরিত্যক্ত সব আমলা প্রেতাত্মারা। তারা দেশ চালাচ্ছে আর আপনারা সংস্কারের গল্প শুনিয়ে শুনিয়ে মানুষের দৃষ্টি ভঙ্গিকে অন্যদিকে নিয়ে যাচ্ছেন। আওয়ামী লীগের প্রেতাত্মাদের পরিষ্কার করে একটি সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করেন।’
বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘জনগণ আপনাদের সঙ্গে আছে। কিন্তু জনগণের ন্যায্য পাওনা ভোটাধিকার কবে দেবেন—এটা বলতে আপনাদের দ্বিধা কেন? কী কারণে নির্বাচন কমিশন এখনো বহাল তবিয়তে বসে আছে? কী নির্বাচনী সংস্কার করবেন? কাকে নিয়ে সংস্কার করবেন? সংস্কার করতে হলে আপনাকে রাজনীতিবিদদের পরামর্শ নিতে হবে।’
সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, ‘আজকে আওয়ামী লীগ নামক দলকে আল্লাহ মৃত্যুর দরজায় নিয়ে গেছে। ক্ষমতার অহংকারে যে হাসিনা ও তাঁর দলবল দেশের মানুষের ওপর নির্যাতন, অত্যাচার করেছে মাত্র কয়েক ঘণ্টার ভেতরে তাঁদের আল্লাহ ক্ষমতা থেকে নামিয়ে দিয়েছে।’
তিনি আরও বলেন, ‘আমাদের মিথ্যা মামলাগুলোর ব্যাপারে কোনো অগ্রগতি হচ্ছে না। শুধুমাত্র একটি গেজেটের মাধ্যমে ৬০ লাখ নেতা-কর্মীর সব মামলা প্রত্যাহার করার সুযোগ রয়েছে। আশা করি, সরকার মামলাগুলো তুলে নেবে।’

বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সংসদের নবগঠিত কমিটির সভাপতি দূর্জয় রায় ও সাধারণ সম্পাদক হয়েছেন মুহাম্মদ মোস্তাকিম। সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন মিশকাতুল মাশিয়াত। ঢাবি সংসদের ৩৬তম সম্মেলন ও কাউন্সিল অধিবেশনে এই কমিটি ঘোষণা করা হয়...
১ দিন আগে
ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা ও ডিম নিক্ষেপের ঘটনায় মামলা হয়েছে। ছাত্রদল ও যুবদলের আট নেতা-কর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১০০ জনকে আসামি করে মামলাটি করেন দলটির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব তারেক রেজা। অন্যদিকে মামলা প্রত্যাহারসহ নাসীরুদ্দীন পাটওয়ারীক
২ দিন আগে
গণতান্ত্রিক সমাজে রাজনৈতিক মতপার্থক্য থাকতেই পারে। তাই বলে ভিন্নমতের কারণে হামলা, সহিংসতা ও অপমানজনক আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এই ঘটনা রাজনৈতিক সহনশীলতা ও গণতান্ত্রিক সংস্কৃতির পরিপন্থী...
২ দিন আগে
অন্তর্বর্তী সরকারের সময় বলা হয়েছিল নির্বাচিত সরকার না থাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে। কিন্তু নির্বাচনের পরও পরিস্থিতির উন্নতি হয়নি, বরং আরও খারাপ হয়েছে। এভাবে চলতে থাকলে জনগণ কত দিন সহ্য করবে, জানি না। বিশ্বজুড়ে তরুণ প্রজন্ম রাজনৈতিকভাবে সচেতন হয়ে উঠছে। বাংলাদেশের ২০২৪ সালের গণ-অভ্যুত্থান,
২ দিন আগে